ভারতের অদ্ভুত অনুশীলনের ভিডিয়ো পোস্ট আইসিসি’র

Team India
Team India. (Photo Source: Instagram)

দুটো দলই সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হেরেছে। আর ভারত পাকিস্তান ম্যাচে যা যা ভুল হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। আর সেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ভারতের অভিনব অনুশীলনের ভিডিয়ো পোস্ট করল আইসিসি। ফস্কানো ক্যাচ কীভাবে ধরা যায় সেই নিয়ে অনুশীলন। আইসিসি অবশ্য এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনেও লিখেছে, ‘কী নাম দেওয়া যায় এই অনুশীলনের?’

রবিবারের ম্যাচের আগে আইসিসি-র পোস্ট করা অন্য একটি ভিডিয়োতে স্পষ্ট দুই শিবিরের ইতিবাচক মনোভাব। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেন, “বিশ্বকাপে সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। যে কোনও দলের বিরুদ্ধেই ভাল খেলাটা খুব জরুরি। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এই ম্যাচ আরও বেশি গুরুত্বপূর্ণ। ভাল অনুশীলন হয়েছে। সবাই ছন্দে রয়েছে।” ভিডিয়োতে দেখা যাচ্ছে কভার ড্রাইভ অনুশীলন করছেন বিরাট কোহলী। বরুণ চক্রবর্তীকে পরামর্শ দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি।

প্রসঙ্গত, আজ ডু অর ডাই ম্যাচে পরিসংখ্যানের দিক থেকে ভারতের থেকে এগিয়ে নিউজিল্যান্ড। তবে বিশ্বকাপে পরিসংখ্যান কতটা ওলট-পালট হতে পারে তার প্রমাণ বহু মিলেছে। সম্প্রতি পাকিস্তান ভারতকে হারিয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। গত রবিবার ম্যাচের আগে বিশ্বকাপে ভারত ১২-০ তে এগিয়ে ছিল। কিন্তু এবার ১২-১ করে নিল পাকিস্তান। তাই সোমিফাইনালে ওঠার লড়াইয়ে বিরাট কোহলিদের সব বিভাগে কেন উইলিয়ামসনদের টেক্কা দিতেই হবে এবং ম্যাচ জিততেই হবে এই টুর্নামেন্টে টিকে থাকতে।

গাভাসকরের দাবি, পাকিস্তানের ম্যাচে হার নিয়ে বিশেষ দুশ্চিন্তা করা উচিত নয়। একদিন ভালো খেলতে পারেনি মানে এই নয় যে, ভারত ভালো দল নয়। বরং ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। নিউজিল্যান্ড ম্যাচ জিতে কোহলিরা সেমিফাইনালে উঠবেন এবং শেষ পর্যন্ত খেতাব জিতেই মাঠ ছাড়বেন বলে মত সানির।

close whatsapp