১৭ রানের জন্য রিকি পন্টিংয়ের রেকর্ড স্পর্ষ করার সুযোগ হাতছাড়া রোহিত শর্মার
আপডেট করা - Jan 10, 2023 5:05 pm

চোট সারিয়ে ফের ভারতীয় দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফের মাঠে নেমেছেন তিনি। আর একদিনের সিরিজের শুরুটা বেশ সাফল্যের সঙ্গেই করলেন বারতীয় দলের অধিনায়ক। যদিও আফসোস একটা রয়েই গেল। এই ম্যাচেই রোহিত শর্মার সামনে ছিল একদিনের ক্রিকেটে রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙার হাতছানি। মা্র ১৭ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়ে গেল রোহিত শর্মা। প্রায় একবছরের সেঞ্চুরী খরা এখনও পর্যন্ত কাটাতে পারলেন না রোহিত শর্মা।
এদিন টস জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করার সুযোগ করে দিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। আর সেখানেই শুরু থেকেই এদিন বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন রোহিত শর্মা। শুভমন গিলকে নিয়েই এদিন ওপেনিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। আর সেখানেই বেশ খোশ মেজাজে ছিলেন তিনি। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে দুরন্ত পাররম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেইসঙ্গেই কেরিয়ারের অন্যতম অর্ধশতরান করেন রোহিত শর্মা। সেই থেকেই রোহিত শর্মার ব্যাট থেকে সেঞ্চুরী দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব।
২০২০ সালে শেষবার একদিনের ক্রিকেটে সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা
সেই পথে ধীরে ধীরে এগোতেও সুরু করেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত ৮৩ রানেই থেমে যেতে হয় রোহিত শর্মাক। আর সেইসঙ্গেই কেরিয়ারের ৩০তম একদিনের সেঞ্চুরী করার রেকর্ডও হাতছাড়া হয় তাঁর। একদিনের ক্রিকেটে ৩০ টি সেঞ্চুরী করে রোহিত শর্মার সামনে ছিলেন রিকি পন্টিং। সেই রেকর্ড ভাঙার হাতছানিই ছিল এদিন রোহিত শর্মার সামনে। কিন্তু ১৭ রানের জন্যই সেই সুযোগ হাতছাড়া করতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে।
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৩ রানের ইনিংস খেলেই থেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু সেই ইনিংস জুড়ে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। তাঁর ৮৩ রানের গোটা ইনিংস জুড়ে রয়েছে ৯টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি। কিন্তু একদিনের ক্রিকেটে সেঞ্চুরীর খরাটা কিন্তু এদিন কাটাতে ব্যর্থই হয়েছেন েই তারকা ক্রিকেটার। ২০২০ সালেই শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সেঞ্চুরী েপেয়েছিলেন রোহিত শর্মা। যদও ২০২১ সাল এবং ২০২২ সালে সেভাবে একদিনের ফর্ম্যাটে দেখা যায়নি রোহিত শর্মাকে।
বাংলাদেশের বিরুদ্ধে শেষবার একদিনের ক্রিকেটে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। কিন্তু সেই ম্যাচে আঙুলের চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েচিল। যদিও দ্বিতীয় ম্যাচে শেষের দিকে ব্যাটিং করতে নেমেছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচেও অবশ্য ৫১ রানের ইনিংস খেলেছিলেন রোহিত। তবে এরপরই ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। চোট সারিয়ে এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফিরেছেন তিনি।