গত মরসুমের পারফরম্যান্স নতুন বছরেও ধরে রাখতে মরিয়া শ্রেয়স আইয়ার
আপডেট করা - Jan 10, 2023 2:23 pm

অক্টোবরের শেষেই শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। ঘরের মাঠে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে এবার ভারতীয় দল। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধেই যে সেই প্রস্তুতি ভারতীয় দলের শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই নিজেকে প্রস্তুত করছেন শ্রেয়স আইয়ারও। শেষ বছর ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শ্রেয়স আইয়ার। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছেন তিনি। নতুন বছরেও নিজের পারফরম্যান্স ধরে রাখার জন্য মরিয়া হয়ে রয়েছেন েই তারকা ক্রিকেটার।
গতবছর ভারতীয় দলের হয়ে অসাধারণ পরফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের ছাপিয়ে গতবছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও ছিলেন এই তারকা ক্রিকেটার। গত মরসুমটা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বহু রেকর্ড গড়েছেন তিনি। সেইসঙ্গে রয়েছে অকাধিক অর্ধশতরান তেকে সেঞ্চুরী ইনিংস। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছেন শ্রেয়স আইয়ার। সেই পারফরম্যান্সই ধরে রাখতে চান এখন তিনি।
গত মরসুমে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শ্রেয়স আইয়ার
গত মরসুমে দেশের জার্সিতে ১৬০৯ রান করেছিেন শ্রেয়স আইয়ার। সেই মরসুমে এই তারকা ক্রিকেটরের গড় ছিল ৪৮.৭৫ এবং সেইসঙ্গে শ্রেয়স আইয়ারের ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরী এবং ১৪টি অর্ধশতরান। একইসঙ্গে সেই মরসুমে ৮ ইনিংসে ৪২২ রান করেছিেন শ্রেয়স আইয়ার। সেখানেই তাঁর গড় ছিল আবার ৬০.২৮। এই রান রয়েছে টেস্টের মঞ্চে। সেখানেই শ্রেয়স আইয়ারের ঝুলিতে রয়েছে আবার একটি সেঞ্চুরী। টেস্টের পাশাপাসি ১৭টি একদিনের ক্রিকেটে তাঁর রান রয়েছে ৭২৪ এবং গড় রয়েছে ৫৫.৬৯। সেইসঙ্গেই ভারতীয় দলেরে হয়ে সর্বোচ্চ রানের মালিকও এখন তিনি।
এই পারফরম্যান্সই এবার দেশের জার্সিতে নতুন মরসুমেও ধরে রাখতে চান এই তারকা ক্রিকেটার। এই প্রসঙ্গে শ্রেয়স আইয়ার জানিয়েছেন, “ভারতীয় দলের হয়ে যখন তুমি খেলছ সেই পরিস্থিতিতে চাপটা একেবারেই প্রাসঙ্গিক। এখন আমি নতুন মরসুমেও দুরন্ত পারফরম্যান্স করার দিকেই তাকিয়ে রয়েছি। আশা করছি আমরা যথেষ্ট ভাল ক্রিকেট খেলতে পারব”।
গত বছর বাংলাদেশের বিরুদ্ধেও একদিনের সিরিজে খেলেছিলেন শ্রেয়স আইয়ার। সেখানেও প্রথম ম্যাচে ভারতীয় দলের একমাত্র সফল ব্যাটার চিলেন তিনি। তাঁর ব্যাটেই এসেছিল অর্ধশতরানের ইনিংস। শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স নিয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত। এবার সেই শ্রেয়স আইয়ার েই নতুন মরসুমেও নিজের রানের ধরা অব্যহত রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।