যুজবেন্দ্র চাহালের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা নেই, মনে করছেন ওয়াসিম জাফর
আপডেট করা - Jan 4, 2023 10:00 pm

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হাড্ডহাড্ডি লড়াই করে জিতেছে ভারত। এই মুহর্তে সিরিজেও তারা ১-০ এগিয়ে গিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচ জিততে পারলেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় সম্পূর্ণ হবে ভারতের। সেই ম্যাচেই শোনাযাচ্ছে দলে বেশকিছু পরিবর্তন আনা হতে পারে। সেখানেই শোনাযাচ্ছে এবার নাকি ভারতীয় দলে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ম্যাচে অক্যর পটেলের সহ্গে যুজবেন্দ্র চাহালকে খেলানো হয়েছিল। যদিও যুজবেন্দ্র চাহাল প্রথম ম্যাচে বল হাতে সফল হননি।
শোনাযাচ্ছে দ্বিতীয় ম্যাচে নাকি যুজবেন্দ্র চাহালের পরিবর্তেই এবার ওয়াশিংটন সুন্দরকে খেলানোর একটা পকিকল্পনা হচ্ছে। আর এই পরিকল্পনাকেই একেবারে নস্যাত্ করে দিচ্ছেন আরেক প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর কোনও সম্ভাবনা নাকি নেই বললেই চলে। যুজবেন্দ্র চাহাল প্রথম ম্যাচে সেভাবে সফল হতে না পারলেও, তাঁর ওপরই দ্বিতীয় ম্যাচেও এই প্রাক্তন বারতীয় ক্রিকেটার ভরসা রাখার ইঙ্গিত দিয়েছেন।
প্রথম ম্যাচে বল হাতে সফল হতে পারেননি যুজবেন্দ্র চাহাল
প্রথম ম্যাচে স্পিনাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। সেখানে যুজবেন্দ্র চাহালও সফল হতে পারেননি। এরকপর থেকেই শুরু হয়ে গিয়েছে যুজবেন্দ্র চাহালের পরিবর্তে ওয়াশিংন সুন্দরকে খেলানোর একটা গুঞ্জন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। যদিও ওয়াশিম জাফরের মতে এই ম্যাচে যুজবেন্দ্র চাহালেরই খেলার সম্ভাবনা বেশী রয়েছে। ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা নেই বলেই মনে করছেন ওয়াসিম জাফর।
এই প্রসঙ্গে তিনি জানিেেয়েছেন, “যুজবেন্দ্র চাহালের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানো একটা সাহসী সিদ্ধান্ত হতে চলেছে। তবে আমার মতে এই মুহূ্র্তে ভারতীয় দলে একজন রিস্ট স্পিনারের থাকাটা সবচেয়ে বেশী প্রয়োজনীয়। অবশ্যই ওয়াশিংটন সুন্দর দলে থাকলে একটা ব্যালান্স থাকে সেখানে। তিনি বোলিং.ের পাশাপাশি ব্যাটিংয়েও যথেষ্ট পারদর্শী। সেইসঙ্গে পাওয়ার প্লেে-েতেও বোলিং করতে পারেন তিনি। তবে আমার মনে হয় না যুজবেন্দ্র চাহালের মতো একজন ক্রিকেটার যিনি বহু ভাল পারফরম্যান্স দেখিয়েছেন, একটা খারাপ পরফরম্যান্সের জন্য বাদ যেতে পারেন”।
বরং দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলিং লাইনআপে যে পরিবর্তনের কথা ওয়াসিম জাফর জানিয়েছেন, তা হল পেস লাইন আপে। প্রথম ম্যাচে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি হর্ষল পটেল। প্রথম ম্যাচে অবশ্য খেলতে পারেননি অর্শদীপ সিং। এই ম্যাচে হর্শল পটেলের পরিবর্তে তাঁরই ভারতীয় দলে ফেরার কথা বলেই মনে করছেন ওয়াসিম জাফর।