ক্যামেরণ গ্রীণের আঙুলের চোটে চিন্তা বাড়ছে মম্বই ইন্ডিয়ান্স শিবিরে
আপডেট করা - Jan 3, 2023 3:36 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট চলাকালীনই চোট পেয়েছিলেন ক্যামেরণ গ্রীণ। আর তাতেই এখন তিন্তার ভাঁজ মুম্বই ইন্ডিয়ান্স কর্তাদের কপালে। হবে নাইবা কেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীনই হাতে চোট পেয়েছিবেন ক্যামের গ্রীণ। এরপর অবস্যব্যাট হাতে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু বোলিং করতে দেখা যায়নি েই তারকা ক্রিকেটারকে। তৃতীয় ম্যাচ থেকেও চিটকে গিয়েছেন ক্যামেরণ গ্রণ। শোনাযাচ্ছে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত নাকি বোলিং করতে পারবেন না ক্যামেরণ গ্রীণ।
কয়েকদিন আগেই আইপিএলের মিনি নিলাম সম্পূর্ণ হয়েছে। এবার সেই নিলাম থেকেই অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকটার ক্যামেরণ গ্রীণকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে গ্রীণকে নিয়ে শুরু থেকেই নিলামে লড়াইটা ছিল দেখের মতো। যদিও শেষপ্রযন্ত বাজিমাত করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই এই তরুণ অস্ট্রেলিয় অলরাউন্ডারকে সা়ে সতেরো কোটি টাকায় দেল তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দেখা যাবে না কায়রণ পোলার্ডকে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই আঙুলে চোট পেয়েছিলেন ক্যামেরণ গ্রীণ
সেই অভাব পূরণ করার জন্যই যে এই তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স তা বলার অপেক্ষা রাখে না। গতবারের আইপিএলে একজন ভাল অলরাউন্ডারের অভাবে ভুগতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। সেই অাব মেটানোর জন্যই এবার ক্যামেরণ গ্রীণকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ক্।ামের গ্রীণের আঙুলের চোটই সমস্ত মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের চিন্তা বাড়িয়েছে। শোনাযাচ্ছে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত নাকি বল হাতে দেখা যাবে না ক্যামেরণ গ্রীণকে। আর সেটা চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।
অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিলেন ক্যামের গ্রীণ। সেখানেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। টি টোয়েন্ি সিরিজে বারতের মাটিতে ক্যামের গ্রীণের সেই পারফরম্যান্সই সকলের নজর কেড়েছিল। সেইসহ্গে তাঁর বেলিং করার দক্ষতা রয়েছে। যার ফলে জসপ্রীত বুমরাহ, জফরা আর্চারদের পাশে ক্যামের গ্রীণ দলের ভারসাম্য বাড়াবে বলেই মনে করছিলেন সকলে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই চোটটাই আপাতত ক্যামেরণ গ্রীণকে বোলিং করার থেকে খানিকটা হলেও দূরে করে দিয়েছে।
তিনি ব্যাট হাতে নামতে পারলেও, এই তরুণ ক্রিকেটারকে ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন গাইডলাইন অনুযায়ী আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বোলিং না করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মার্চ মাস থেকেই শুরু হবে এবারের আইপিএল। কিন্তু সেখানেই বল হাতে দেখা যাবে না এই তরুণ ক্রিকেটারকে। মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তা বেড়েই েচলেছে।