রভম্যান পাওয়েলের পারফরম্যান্সে মুগ্ধ দিল্লির ব্যাটিং কোচ শেন ওয়াটসন

Rovman Powell
Rovman Powell. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন রভম্যান পাওয়েল। গতম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে যে পারফরম্যান্স তিনি দেখিয়েছেন, তা দেখে এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারকে নিয়ে রীতিমত উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালস ব্যটিং কোচ শেন ওয়াটসন। কলকাতা নাইট রাইডার্স ম্যাচ থেকে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রভম্যান পাওয়েলের বড় শট মারার ক্ষমতা এবং কঠিন পরিস্থিতিতে তাঁর খেলার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে রয়েছেন শেন ওয়াটসন।

গতম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে দুর্ধর্ষ ফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো ক্রিকেটাররা কেউই বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি। এমন পরিস্থিতি থেকেই ডেভিড ওয়ার্নারের সঙ্গে রান এগোনোর কাজটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রভম্যান পাওয়েল। ওয়ার্নারের পাশাপাশি তাঁর হাত থেকেও সেদিন দেখা গিয়েছিল একের পর এক লম্বা শট। ৩৫ বলে ৬৭ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন রভম্যান পাওয়েল।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘ ওভার বাউন্ডারি মেরেছেন লিয়াম লিভিংস্টোন। ১১৭ মিটারের ছয় হাকিয়েছিলেন তিনি। আর তা দেখেই সকলে হতবাকও হয়েছিলেন। সেই রেকর্ড ভাঙাই এখন পাখির চোখ করে নিয়েছেন রভম্যান পাওয়েল। গতম্যাচ শেষে সেই কথা শোনাও গিয়েছিল এই তারকা ক্রিকেটারের মুখে। রভম্যান পাওয়েলকে নিয়ে আশাবাদী শেন ওয়াটসনও। শুধু তাঁর বড় শট খেলারদক্ষতার জন্য নয়। ওয়াটসনের মতে রভম্যান পাওয়েল এমন একজন ক্রিকেটার যাঁর পেস এবং স্পিনের বিরুদ্ধে খেলার সমান দক্ষতা রয়েছে।

গতম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন রভম্যান পাওয়েল

এই প্রসঙ্গেই স্টার স্পোর্টসে শেন ওয়াটসন জানিয়েছেন, “রভম্যান পাওয়েলের মতো একজন ক্রিকেটারকে দলে পাওয়া সত্যিই বড় ব্যপার। শেষ কয়েকবছরে তাঁকে ব্যাট হাতে আমি তেমনভাবে দেখতে পাইনি। কিন্তু নেটে এবং প্রস্তুতির সময় যা দেখেছি তাতে এটাই বুঝতে পেরেছি যে, তিনি লম্বা শট মারার ক্ষেত্রে যথেষ্ট দক্ষ। শেষ দুটো ম্যাচে তাঁর ব্যাট থেকে সেই পারফরম্যান্সই দেখা গিয়েছে”।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই প্রথমবার রভম্যান পাওয়েলের বিধ্বংসী পারফরম্যান্সের একটা ঝলক দেখা গিয়েছিল। শেষ ওভারে তারা ৩৬ রান করতে পারেনি ঠিকই, কিন্তু ম্যাচ শেষে পাওয়েলের মুখে কিন্তু আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল। শেষ ওভারে ৩৬ রান করার দক্ষতার কথা শোনা গিয়েছিল রভম্যান পাওয়েলের মুখে।

এরপরই কলকাতা নাইট রাইজার্সের বিরুদ্ধে সেই ইনিংস। ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে দিল্লিকে কলকাতার বিরুদ্ধে জিতিয়েছিলেন তিনি। কঠিন পরিস্থিতি থেক দলের হাল ধরেছিলেন সেই ম্যাচে। এই পারফরম্যান্স দেখে অত্যন্ত খুশি হয়েছে শেন ওয়াটসন। সেই প্রসঙ্গে ওয়াটসন জানিয়েছেন, “কেকেআরের বিরুদ্ধে এই একটা ইনিংসই যেন তাঁর ছন্দ ফিরে পাওয়ার জন্য এবার যথেষ্ট ছিল। সেই থেকে এখনও পর্যন্ত তাঁর মানসিকতা এবং খেলার টেকনিক দুর্ধর্ষ। স্পিন, ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে  এই মুহূর্তে তিনি সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন”।

close whatsapp