ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ ও ওডিআই সিরিজ: স্কোয়াড, সময়সূচী, সম্প্রচার এবং যাবতীয় বিবরণ
৩রা জানুয়ারি টি-২০ দিয়ে সিরিজ শুরু হচ্ছে
আপডেট করা - Jan 1, 2023 5:50 pm

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পরে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছে। হার্দিক পান্ডিয়ার দক্ষ নেতৃত্বে, মেন ইন ব্লু সম্প্রতি নিউ জিল্যান্ডকে তাদের ঘরের মাঠে পরাজিত করেছে এবং সেই পারফর্ম্যান্স পুনরাবৃত্ত করতে চাইবে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে বেশ কিছু তরুণ ভারতীয় ক্রিকেটারের দিকে নজর থাকবে।
ডিসেম্বরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হারার পর রোহিত শর্মার নেতৃত্বাধীন দল লঙ্কানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আবার ছন্দে ফিরতে চাইবে। সাম্প্রতিক ওডিআই ম্যাচগুলিতে ভারতের বোলিং বিকল্পের অভাব দেখা গেছে। অন্যদিকে, বোলিং বিকল্প বাড়াতে গেলে ব্যাটিংয়ের গভীরতা কমে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এই সমস্যা সমাধানের দিকে নজর দিতে হবে।
শ্রীলঙ্কা তাদের সাম্প্রতিক ওডিআই সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করেছে। পুরো সিরিজ জুড়েই লঙ্কান বোলিং লাইন আপ ছন্দ হাতড়ে বেরিয়েছিল। শেষ ওডিআইতে ৩০০-র বেশী রান তাড়া না করলে সিরিজ হারতে হত শ্রীলঙ্কাকে। সদ্য সমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বেশ কিছু খেলোয়াড় নজর কাড়ার পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন।
ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের সময়সূচী
| ম্যাচ | কেন্দ্র | তারিখ | সময় |
| ১ম টি-২০ | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই | জানুয়ারি ৩ | সন্ধ্যা ৭:০০ |
| ২য় টি-২০ | মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনে | জানুয়ারি ৫ | সন্ধ্যা ৭:০০ |
| ৩য় টি-২০ | সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট | জানুয়ারি ৭ | সন্ধ্যা ৭:০০ |
| ১ম ওডিআই | বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি | জানুয়ারি ১০ | দুপুর ১:৩০ |
| ২য় ওডিআই | ইডেন গার্ডেন্স, কলকাতা | জানুয়ারি ১২ | দুপুর ১:৩০ |
| ৩য় ওডিআই | গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, থিরুভানান্থাপুরম | জানুয়ারি ১৫ | দুপুর ১:৩০ |
স্কোয়াড
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।
ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব , অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, আর্শদীপ সিং।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, সাদিরা সামারাউইক্রমা, কুসাল মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (সহ-অধিনায়ক), আশেন বান্দারা, মাহীষ থিকশানা, চামিকা কারুণারাত্নে, দিলশান মাদুশাঙ্কা, কাসুন রাজিথা, দুনিথ ওয়েল্লালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, নুয়ান থুশারা।
শ্রীলঙ্কার ওডিআই স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রমা, কুসাল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, আশেন বান্দারা, মাহীষ থিকশানা, চামিকা কারুণারাত্নে, দিলশান মাদুশাঙ্কা, কাসুন রাজিথা, দুনিথ ওয়েল্লালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।
সম্প্রচারের বিবরণ
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার