কুলদীপ যাদবকে দলে না রাখার প্রসঙ্গে মুখ খললেন উমেশ যাদব

Umesh Yadav
Umesh Yadav. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

দীর্ঘদিন পর ভারতের টেস্ট দলে ফিরে এসেছেন কুলদীপ যাদব। চোট আঘাতে জর্জরিত হয়ে বেশ কয়েকদিন ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই ফিরে এসেছেন এই তারকা ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং করেছেন তিনি। সেই ম্যাচে আট উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছিলেন কুলদীপ যাদব। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই দলের বাইরে রাখা হয়েছে কুলদীপ যাদবকে। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। এবারের আইপিএল দিয়েই বাইশ গজে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন কুলদীপ যাদব।

এখানে দেখো: IPL Auction 2023 Live Updates

প্রথম ম্যাচে কুলদীপ যাদবরে হাত ধরেই জয়ের রাস্তা প্রশস্ত করেছিল টিম ইন্ডিয়া। প্রতম টেস্টে একাই কার্যত শেষ করে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে তাঁর স্পিনের সামনেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসেও ছিল কুলদীপ যাদবের অসাধারণ বোলিং পারফরম্যান্স। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ শিবির। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই কুলদীপ যাদবকে না রেখেই প্রথম একাদশ সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রথম টেস্টে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন কুলদীপ যাদব

আর তাতেই অসন্তুষ্ট হয়েছেন ক্রিকেট সমর্থকরা। সেই সময়ই ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাসকর। গতম্যাচের বাংলাদেশের বিরুদ্ধে সেরা ক্রিকেটার হয়েছিলেন তারকা ক্রিকেটার কুলদীপ যাদব। কিন্তু তাঁকে দলে না রাখাতেই হতবাক হয়েছিলেন তিনি। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়েও আরম্ভ হয়েছিল সমালোচনা। অবশেষে কুলদীপ যাদবর প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় েদলের ক্রিকেটার উমেশ যাদব।

এই প্রসঙ্গে দিনের শেষে তিনি জানিয়েছেন, “এটা দল এবং একেবারেই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। কারণ কোনও কোনও ক্ষেত্রে দলের প্রয়োজন অনুযায়ীই এগোতে হয় আমাদের। যা তুমি চাইছে এবং পিচ দেখার পরই দলের স্বার্থ দেখে সমস্তরকম সিদ্ধান্ত নিয়ে থাকে টিম ম্যানেজমেন্ট”।

প্রথম ম্যাচে ৮ উইকেট পেয়েছিলেন কুলদীব যাদব। যদিও পিচ দেখার পরই এই ম্যাচের প্রথম একাদশে বদল আনার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই কুলদীপ যাদবের পরিবর্তে জয়দেব উনাদকাটকে এই ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগে এই একই কথা শোনা গিয়েছিল লোকেশ রাহুলের মুখেও। কুলদীপ যাদবকে না খেলাতে পারানোর আফসোস ছিল তাঁরও কথায়।

কিন্তু পিচ দেখার পরই শেষপর্যন্ত সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তবে কুলদীপকে না খেলানো নিয়ে সমালোচনা কিন্তু চলেই যাচ্ছে।

close whatsapp