বাংলাদেশের বিরুদ্ধে মিডল অর্ডারে ঋষভ পন্থের থেকে লোকেশ রাহুলকেই এগিয়ে রাখছেন দীনেশ কার্তিক

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter)

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরকিজে নামছে ভারতীয় দল। সেই ম্যাচ সুরু হও.য়ার আগে এখন একটাই জল্পনা তুঙ্গে। ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে সেই নিয়ে চলছে জোর আলোচনা। সেই পরিস্থিতিতেই নিজের মতামথ ব্যক্ত করলেন আরেক তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। একদিনের ফর্ম্যাটে এখনও পর্।ন্ত ভারতীয় দলের চার নম্বর পজিশনে ব্যাটিম নিয়ে সমস্যা মেটেনি। সেখানেই ঋষভ পন্থ এবং লোকেশ রাহুলকে নিয়ে চলছে জোর জল্পনা। দীনেশ কার্তিক অবশ্য লোকেশ রাহুলকেই এগিয়ে রাখছেন।

২০১৯ সালের বিশ্বকাপেও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছলেওএ শেষরক্ষা করতে পারেনি টিম ইন্িয়া। ইংল্যান্ডের মাটিতে নিউ জিল্যান্ডের কাছে সেমিফাইনালের লড়াই হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছিল। সেই বিশ্বকাপেই ভারতীয় দলের চার নম্বর পজিশনে ব্যাটিংয়ের সমস্যা ছিল। বিশ্বকাপ শেষের পর থেকেই ভারতীয় দলের চার নম্বর পজিশন নিয়ে দেখা দিয়েছিল সমস্যা। এবারও যে সেই সমস্যা পুরোপুরি মিটে গিয়েছে তেমনটা নয়। আসন্ন বাংলাদেশ সিরিজ থেকে যে সেদিকেই সবচেয়ে বেশী নজর থাকবে তাও বেশ স্পষ্ট।

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত

এই প্রসঙ্গেই এবার নিজের মতামত জানিেয়েছেন দীনেশ কার্তিক। ঋষভ পন্থ মাকি লোকেশ রাহুল। কাকে খেলানো হবে চার নম্বর পজিশনে তা নিিয়েই এখন জল্পনা তুঙ্গে। দীনেশ কার্তির মতে অবশ্য লোকেশ রাহুলই এগিয়ে রয়েছেন এদিকে। তাঁর মতে লোকেশ রাহুলকেই খ্েলানো উচিত্ চার নম্বর পজিশনে। সেইসঙ্গে সবর্তমানে সেভাবে ছন্দে নেই ঋষভ পন্থও। লোকেশ রাহুল সমস্ত দিক থেকে ঋষভ পন্থের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন তিনি।

এই প্রসঙ্গে ক্রিকবাজকে দীনেশ কার্তিক জানিেয়েছেন, “পাঁচ নম্বর এমন একটা পজিশন যে জায়গাটা নিয়ে আমাদের সত্যিই অনেক আলোেচনার প্রয়োজন রয়েছে। সেখানে লোকেশ রাহুল ও ঋষভ পন্থকে নেিয়েই চলছে নানান আলোচনা। তবে আমার মনে হচ্ছে এই ম্যাচে লোকেশ রাহুলই খেলবেন। ঋষভ পন্থ সদ্যই বাংলাদেশের মাটিতে পৌঁছেছে। আমার মতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে লোকেশ রাহুল হলেন একেবারে যোগ্য মিডল অর্ডার ব্যাটার।  যদি সবকিছু ঠিকঠাক চলে তবে তিনিই হয়ত পাঁচ নম্বর পজিশনে খেলবেন”।

সদ্য শেষ হয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। টি টোয়েন্টিতে পারলেও, একদিনের সিরিজে কিন্তু ভারতীয় দল পারেনি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। সেখানে ব্যাট হাতেও চূড়ান্ত ব্যর্থ হেয়েছিলেন ঋষভ পন্থ। শেষ ম্যাচেও মাক্র ১০ রানই করতে পেরেছিলেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

close whatsapp