আসন্ন আইপিএলে ময়াঙ্ক আগরওয়াল হায়দরাবাদে যেতে পারেন, মনে করছেন ইরফান পাঠান

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo Source: IPL/BCCI)

আসন্ন আইপিএলের জন্য এখন থেকেই ঘর গোছাতে ব্যস্ত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। কোন ক্রিকেটারের জন্য আসন্ন মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো ঝাপাবে তা নিয়েই েখন তলছে জোর হিসাব নিকাশ। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। শোনাযাচ্ছে সেখানেই নাকি ময়াঙ্ক আগরওয়ালের জন্য ঝাপাতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। শেষবার পঞ্জাব কিংসের সদস্য ছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু খারাপ পারফরম্যান্সের জেরে তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব কিংস।

শেষবারের আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন ময়াঙ্ক আগরওয়াল। যদিও পঞ্জাবের হয়ে একেবারেই ভাল পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি তিনি। আইপিএলের মঞ্চে ১৩টি ম্যাচ খেলে মাত্র ১৯৬ রান করতে পেরেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। গোটা আইপিএলে তাঁর ঝুলিতে ছিল মাত্র একটি সেঞ্চুরী। নিলামের ঘোষণা হওয়ার পর থেকেই তাঁকে ছেড়ে গেওয়া  হতে পারে এমনটা শোনাযাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই করেছিল পঞ্জাব কিংস। তাঁকে ছাড়াই এবারের আইপিএলে নামতে চলেছে পঞ্জাব।

শেষ আইপিএলে ১৩ ম্যাচে ১৯৬ রান করতে পেরেছিলেন ময়াঙ্ক আগরওয়াল

কিন্তু এই তারকা ক্রিকেটারকে নিয়ে এখনই আশা ছাড়তে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে ময়াঙ্ক আগরওয়াল যেমন নিজের ব্যক্তিহত পারফরম্যান্সের জন্য খেলেন না, তেমনই আক্রমণাত্মক ক্রিকেট খেলার দক্ষতা রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেজন্যই সানরাইজার্স হায়দরাবাদ তাঁর জন্য  আসন্ন আইপিএলের নিলামে ঝাপাবে বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইরফান পাঠান। আগামী ২৩ ডিসেম্বরই কোন দলে তিনি যান, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

এই প্রসঙ্গে ইরফান পাঠান স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে জানিয়েছেন, “আমার মনে হয় সানরাইজার্স হায়দরাবাদ হয়ত এবার ময়াঙ্ক আগরওয়ালের পিছনে যেতে পারেন। কারণ তাদের একজন আক্রমণাত্মক ওপেনারের প্রয়োজন রয়েছে। এই মহূর্তে তাদের দলে নেই  কেন উইলিয়ামসন। যিনি বহুদিন ধরে তাদের দায়িত্ব সামলেছেন এবং ওপেনিং করারও দক্ষতা রয়েছে। ময়াঙ্ক আগরওয়াল এমন একজন ক্রিকেটার যিনি একটি দেলকে নেতৃত্ব দিয়েছেন এবং ভয়হীন ক্রিকেট খেলতেও দেখা গিয়েছে তাঁকে। সেইসঙ্গে শুধুমাত্র নিজের রেকর্ডের জন্য ক্রিকেট খেলেন না তিনি। তারা তাঁকে অধিনায়ক হিসাবেও ভাবতে পারেন”।

শেষ আইপিএলে দলের পারফরম্যান্সের জন্য নিজের জায়গাও ছেড়ে দিয়েছিলেন ময়াঙ্ক আগরওয়াল। ওপেনিংয়ের পরিবর্তে খানিকটা নীচের দিকেই ব্যাটিং করতে নেমেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তবে খারাপ পারফরম্যান্সের জেরেই তাঁর ওপর আর ভরসা রাখেনি পঞ্জাব কিংস। ময়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিয়েছে তারা। মিনি নিলামে ময়াঙ্ক আগরওয়াল কোন দলে যান সেটাই এখন দেখার।

close whatsapp