চেতেশ্বর পূজারা ও শ্রেয়স আইয়ারের পার্টনারশিপেই ঘুরে দাঁড়াল ভারত

Cheteshwar Pujara & Shreyas Iyer
Cheteshwar Pujara & Shreyas Iyer. ( Image Source: BCCI/Twitter )

টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ, সেখানেই ফের একবার ব্যাট হাতে নিজের ফর্মে ফিরলেন চেকতেশ্বর পূজারা। সঙ্গে যোগ্য সঙ্গক দিলেন শ্রেয়স আইয়ারও। এই দুই তারকা পার্টনারসিপে ভর করে চাপে পড়েও প্রথম দিনের শেষে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। প্রথম দিনের শেষে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেট খুইয়ে টিম ইন্ডিয়ার রান ২৭৮। ক্রিজে রয়েছে ৮২ রানে অপরাজিত রয়েছেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় দিন বাংলাদেশের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যেই রয়েছে ভারতীয় দল। আরপ সেই পথখে শ্রেয়স আইয়ারের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার নেই। চোটের জন্য অধিনায়ক রোহিত শর্মাও নেই প্রথম টেস্টে। দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সামলাচ্ছেন লোকেস রাহুল। এদিন তিন মম্বরে চেতেশ্বর পূজারার ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেটা যে একেবারেই ভুল ছিল না তা মাঠে নেমে প্রমাণ করলেন চেতেশ্বর পূজারা। তাঁর হাত ধরেই খারাপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিলেন শ্রে.স আইয়ারও। এখন বড় রানের লক্ষ্যেই রয়েছে টিম ইন্ডিয়া।

৯০ রানের ইনিংস খেলেই মাঠ ছাড়তে হয়েছে চেতেশ্বর পূজারাকে

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল।  যদিও শুরুট একেবারেই ভালভাবে করতে পারেনি ভারতীয় দল। ৪৮ রানের মধ্যেই তিন উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে দিয়েছিল টিম ইন্ডিয়া।  লোকেশ রাহুল ফেরেন ২২ রানে এবং শুভমন গিল ২০ রানেই সাজঘরের রাস্তা ধরেছিলেন। বিরাট কোহলিকে নিয়ে চর্চা চললেও শেষরক্ষা করতে পারেননি। মাত্র ১ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকেও। আর তাতেই যে ভারতীয় দল যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।


https://twitter.com/enigma_timorous/status/1602989470185566208

সেই পরিস্থিতি থেকেই ভারতের হাল ধরেন চেতেশ্বর পূজারা। মাটি আঁকড়ে এদিন বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে লড়াই শুর করেন তিনি। ঋষভ পন্থের সঙ্গে প্রথমে পার্টনরসিপ গড়ার কাজটা আরম্ঊভ করেন চেতেশ্বর পূজারা। কিন্তু ৬৪ রানের পার্টনারপশিপেই শেষ হয়ে যায় তাদের আশাটা। ৪৬ রানে প্যাভিলিয়নে ফেরেন ঋষভ পন্থ। তখনও যে ভারতীয় দল একেবারে বিপদমুক্ত ছিল তা বলার অপেক্ষে রাখে না। সেইসঙ্গে তাইজুলের স্পিনও বারবার ভারতীয় ব্যাটারদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছিল।

৮২ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন শ্রেয়স আইয়ার

সেই পরিস্থিতিতেই চেতেশ্বর পূজারাকে যোগ্য সঙ্গত দেন শ্রেয়স আইয়ার। এই দুজনের হাত ধরেই ধীরেধীরে ভারত এদিন ২০০ রানের গন্ডী টপকাতে পারে। দুই তারকা মিলে ১৪৯ রানের পার্টনারশিপ  গড়েন এদিন। যদিও এরপরই থামতে হয়েছে চেতেশ্বর পূজারাকে। সেঞ্চুরীর হাকতছানি থাকলেও ৯০ রানেই থেমে যেতে হয় তাঁকে। যদিও ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার।

close whatsapp