হার্দিক কি বিশ্রামে নাকি তাঁকে দল থেকে ছাঁটাই করা হল, প্রশ্ন তুললেন আকাশ চোপড়া

সরব হলেন দলে পাঁচজন ওপেনারের নির্বাচন নিয়েও

Hadrik Pandya
Hardik Pandya. (Photo by Francois Nel/Getty Images)

৯ নভেম্বর মঙ্গলবার বিসিসিআই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ১৬ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে জায়গা হয়নি হার্দিক পান্ডিয়ার। ২৮ বছর বয়সী অলরাউন্ডার পিঠে চোট পাওয়ার পর থেকেই ভারতকে ভরসা যোগাতে ব্যর্থ হচ্ছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও মুম্বাই ইন্ডিয়ান্সের তাঁকে আর ততোটা ভয়ঙ্কর দেখায় না।    

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে তিনি ছিলেন তার ছিলেন তাঁর অতীতের ছায়া। তাঁকে দলা ভাবা হয় একজন বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে। ব্যাট হাতে তিনি ভালো খেললেও বল হাতে বিশেষ যোগদান ছিল না। তিনি পাঁচ ম্যাচে ৩৪.৫০ গড়ে এবং ১৫৩.৩৩ স্ট্রাইক-রেটে ৬৯ রান করেছেন। তবে বল হাতে কোন উল্লেখযোগ্য অবদান না থাকায় তাঁর ফিটনেস নিয়ে আবার প্রশ্ন উঠেছে। এই মেগা ইভেন্টের আগে আয়োজিত আইপিএলে তিনি এক ওভারও বল করেননি। 

বিশ্বকাপে হার্দিক চার ওভার বল করেছিলেন। একটিও উইকেট না পেয়ে ১০-এর ইকোনমি রেটে ৪০ রান দিয়েছিলেন। গতকালের দল নির্বাচনের পর প্রাক্তন ভারতীয় ব্যাটার আকাশ চোপড়ার মনে হয়েছে হার্দিককে হয়তো ছাঁটাই করা হয়েছে তাঁর ব্যর্থতার কারণে।  

তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলার সময় চোপড়া আরও বলেছিলেন যে বিদায়ী টি-টোয়েন্টি অধিনায়ক বিরাট কোহলি, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা এবং জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত যথোচিত।

“কোহলি, শামি, জাডেজা এবং বুমরাহকে বিশ্রাম দেওয়া ঠিক আছে কিন্তু হার্দিক পান্ডিয়ার বিষয়টি কী? তার কি বিশ্রামের দরকার ছিল? নাকি তাকে ছাঁটাই করা হয়েছে? তিনি টেস্ট ক্রিকেট খেলেন না, আইপিএলেও বোলিং করেননি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি শেষ দুটি ম্যাচে কিছুই করেননি,” চোপড়া বলেছিলেন। 

আমাদের সিস্টেমে একটি মৌলিক ত্রুটি রয়েছে – আকাশ চোপড়া 

অধিকন্তু, চোপড়া মনে করেন যে স্কোয়াডে পাঁচ জন ওপেনিং ব্যাটার বাছাই করার সিদ্ধান্ত মেন ইন ব্লুর পক্ষে ভাল নাও হতে পারে। এর আগে তিনি আইপিএলে মিডল অর্ডারে ভালো ক্রিকেটারদেরই ভারতের হয়ে মিডল অর্ডারে সুযোগ দেওয়ার অনুরোধ করেছিলেন বিসিসিআইকে।

“স্কোয়াডে অনেক ওপেনার আছে। আমাদের সিস্টেমে একটি মৌলিক ত্রুটি রয়েছে। ভবিষ্যতে, দলের উচিত, বিশেষ করে টি-টোয়েন্টিতে, উপযুক্ত স্লটের জন্য খেলোয়াড় বাছাই করা এবং যেখানে সংশ্লিষ্ট খেলোয়াড়রা রান করেছেন। আইপিএল পারফরম্যান্স বিবেচনা করা একটি ভাল জিনি। তবে সর্বোচ্চ রান স্কোরিং ওপেনারকে যদি ভারতের হয়ে ৫ নম্বরে খেলতে পাঠানো হয়, তবে তিনি সেই পজিশনে ভাল পারফরম্যান্স নাও করতে পারেন,’ তিনি বলেছেন। 

close whatsapp