বিশ্বকাপের আগে ঋষভ পন্থের পারফরম্যান্স দেখে উদ্বেগ প্রকাশ শ্রীকান্থের
আপডেট করা - Nov 28, 2022 6:57 pm

একের পর এক ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন ঋষভ পন্থ। সময় যত এগোচ্ছে তাঁর পারফরম্যান্স নিয়ে বাড়চে সমালোচনা। এবার সেই বিতর্কই আরও খানিকটা বাড়িয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামাচারিয়া শ্রীকান্থ। তাঁর মতে ক্রমাগত খারাপ পারফরম্যান্স দেখিয়ে ঋষভ পন্থ নাকি সময় নষ্ট করে চলেছে। সন্ন চার ম্যাচ বাদেই আসন্ন বিশ্বকাপ নিয়ে ঋষভ পন্থের ভাগ্য। নির্ধারণ হয়ে যেতে পারে বলেও মনে করছেন েই প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্থ। তাঁর মতে ঋষভ পন্থের ফের ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিত্।
এই মুহূর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ কেলছে ভারতীয় দল। সেখানেও দুটো ম্যাচেই সুযোগ দেওয়া হয়েছিল ঋষভ প্নথকে। দ্বিতীয় ম্যাচ অবশ্য বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। কিন্তু প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আগামী বছর ঘরের মাঠেই বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। কিন্তু সেখানে সুযোগ পাওয়ার ক্ষেত্রে একের পর এক খারাপ পারফরম্যান্স যে ঋষভ পন্থের সময়টা হাতছাড়া গয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও বড় রান আসেনি ঋষভ পন্থের ব্যাটে
একদিনের ক্রিকেটে সম্প্রতি একেবারেই ভাল ফর্মে নেই ঋষভ পন্থ। শেষ ম্যাচে ৪ রানে সাজঘরে ফিরেছেন তিনি। শেষ পাঁচটি একদিনের ইনিংসের মধ্যে ঋষভ পন্থের রয়েছে একটি সেঞ্চুরী ও একটি অর্ধশতরান। কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ক্রমশই ঋষভ পন্থের ব্যাটে রানের খরা দেখা দিয়েছে ইতিমধ্যে ভারতীয় দলে উইকেটকিপার ব্যাটার হিসাবে সঞ্জু স্যামসনকে খেলানোর দাবী উঠতে শুরু করেছে। এমনটা দেখার পরই নিজের পরামর্শ নিয়ে এগিয়ে এসেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার শ্রীকান্থ।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই সুযোগগুলো ক্রমশই তিনি হারিয়ে ফেলছ। যদি এই ম্যাচ গুলোর মধ্যে কিছু বড় পারফরম্যান্স করতে পার তবে সেটাই আশা করি ঠিক হবে। ইতিমধ্যেই বিশ্বকাপ ক্রমশ এগিয়ে আসছে। সেইসঙ্গে অনেকেই বলতে পারেন ঋষভ পন্থের ব্যাটে একেবারেই রান নেই। আর সেটা যে ঋষভ পন্থকে নিয়ে শুরু হওয়া সামোলাচনার আগুনে ঘি-এর কাজ করবে সেটা বলার অপেক্ষা রাখে না।
বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে শেষ একদিনের ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচেও যে ঋষভ পন্থের ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় শিবির তা বলার অপেক্ষা রাখে না। এরপরই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ। সেখানেও যদি ঋষভ পন্থের পারফরম্যান্স এমনটাই থাকে, তবে এই চার ম্যাচের পর ঋষভ পন্থকে দলের বাইরে রাখলেও খুব একটা অবাক হবেন না প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্থ।