টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার জন্য ক্ষোভ উগরে দিলেন গাভাসকার
আপডেট করা - Nov 8, 2021 8:49 pm

টি ২০ বিশ্বাকাপে সুপার টুয়েলভে আজরে নামিবিয়া ম্যাচ দিয়ে শেষ ভারতের বিশ্বকাপ অভিযান। সেই সঙ্গে শেষ হচ্ছে এক যুগের। যেখানে অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে আর থাকবেন না বিরাট কোহলি। আর কোচ হিসেবে আজকের ম্যাচই শেষ ম্যাচ হতে চলেছে রবি শাস্ত্রীর। কোচিং স্টাফদেরও শেষ ম্যাচ এটি। তবে ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোর থাকবেন।
আর সুপার টুয়েলভ থেকে ছিটকে যাওয়ার জন্য একরাশ ক্ষোভ উগরে দিলেন ভারতের বিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার। তাঁর কথায়, “প্রতি ম্যাচেই একাধিক বদল, টপ অর্ডারদের ব্যর্থতার জন্য দলের এমন অবস্থা। কঠিন ও শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতের মানসিকতার বদল ঘটানোর দরকার আছে। প্রতিটা আইসিসি প্রতিযোগিতার গুরত্বপুর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্ট ভুল করে থাকে। এই ধরনের ম্যাচে খেলার বদল ঘটানোর প্রয়োজন। সেটা হচ্ছে না বলেই এমন দুর্দশা। বিপক্ষের বোলিং ভাল হলেই ভারত চুপসে যায়।”
তবে শেষ ম্যাচের আগে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের দুই করুণ পেস বোলারের নাম উল্লেখ করলে বোলিং কোচ ভরত অরুণ। যাঁরা টিম ইন্ডিয়ার বোলিং ইউনিটকে এগিয়ে নিয়ে যাবে। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলারের পারফরম্যান্স আহামরি কিছু হয়নি।
প্রেস কনফারেন্সে ভারতের বোলিং কোচ ভরত অরুণ বলেন, ‘ভবিষ্যতের জন্য ভারতীয় দলে বেশ কয়েকটি প্রতিভাশালী তারকা রয়েছে, যার মধ্যে মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা অন্যতম। যেহেতু আমাদের খেলোয়াড়দের ওয়ার্কলোডের বিষয়েও খেয়াল রাখতে হবে, তাই সে কথা ভেবে আমার মনে হয় ওরা অনেক দূর এগিয়ে যাবে।’