“ওপেনার খুঁজছে এমন দলগুলির জন্য মায়াঙ্ক আগরওয়াল খুব আকর্ষণীয়” – সঞ্জয় মাঞ্জরেকার

পাঞ্জাব কিংস তাদের গত মরসুমের অধিনায়ককে নিলামের আগে ছেড়ে দিয়েছে

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo Source: IPL/BCCI)

লিগের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির মতো পাঞ্জাব কিংস তাদের স্কোয়াড পুনর্গঠন করতে ব্যস্ত। ২৩শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিতব্য নিলামের আগে তারা স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন করেছে। প্রীতি জিন্টার সহ-মালিকানাধীন দল সিদ্ধান্ত নিয়েছে গত মরসুমে তাদের অধিনায়কত্ব করা মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দেওয়ার।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার জানিয়েছেন যে ওপেনারের সন্ধানে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলি আসন্ন নিলামে মায়াঙ্ককে নেওয়ার জন্য আগ্রহী হবে। পাঞ্জাব কিংস কয়েক সপ্তাহ আগে ঘোষণা করেছিল যে অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান নতুন মরসুমের আগে দলকে নেতৃত্ব দেবেন।

ব্যাট হাতে ওপেনিংয়ে কেএল রাহুলকে সে ছাড়িয়ে গিয়েছিল: সঞ্জয় মাঞ্জরেকার

“মায়াঙ্ক আগরওয়ালের বিষয়টি খুব আকর্ষণীয়। প্রথমত অনেক দাম পাওয়ার পরে খারাপ মরসুম গেলে সমস্যা বাড়ে। এরকম একটা প্রলোভন থাকে সেই খেলোয়াড়কে ছেড়ে দিয়ে সেই অর্থ পুনরায় তাঁকে কেনার জন্য বা অন্য একটি বিকল্প নেওয়ার। কিন্তু মায়াঙ্ক আগরওয়ালের বিষয়টি হল সে খুব বেশী ভদ্র, এবং এই খেলাটি ভালো ছেলেদের জন্য নয়,” স্টার স্পোর্টস-এর ‘আইপিএল – স্পেশাল রিটেনশন শো’-তে মাঞ্জরেকার বলেছেন।

“আমি বলতে চাইছি যে কেএল রাহুলের সঙ্গে অর্ডারের শীর্ষে তার একটি অসাধারণ বোঝাপড়া ছিল। ব্যাট হাতে ওপেনিংয়ে কেএল রাহুলকে সে ছাড়িয়ে গিয়েছিল। অধিনায়ক হয়েছিল এবং আদর্শগতভাবে আপনি কাউকে প্রমাণ করার জন্য আরও এক বছর দিতে চাইবেন,” মাঞ্জরেকার আরও বলেছেন।

“এবং তার সঙ্গে সবচেয়ে খারাপ জিনিসটি ঘটতে পারত তা হল সে তার ওপেনিং অবস্থানটি উৎসর্গ করেছিল যেখানে সে অভূতপূর্ব ছিল এবং নীচের ক্রমে নেমে গিয়েছিল। এর ফলে ব্যাটিং আরও কঠিন হয়ে পড়ে এবং রান না আসায় চাপ তৈরী হয়েছিল। তাই, আমি তার জন্য দুঃখিত। কিন্তু ওপেনার খুঁজছে এমন দলগুলির জন্য সে একটি খুব আকর্ষণীয় প্রস্তাব হবে, কারণ এই সে বড় স্কোর করতে পারে ১৫০, ১৬০ স্ট্রাইক রেটে এবং স্পিন ও পেস উভয়ের বিরুদ্ধেই ভালো,” তিনি শেষে বলেছেন।

মায়াঙ্ক ছিলেন ফ্র্যাঞ্চাইজির টপ অর্ডারের মূল ভিত্তি। তবে ১৩ ইনিংসে ১৬.৩৩ গড়ে মাত্র ১৯৬ রান করতে পেরেছিলেন। তিনি বাদ পড়ায় গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো ওপেনারের সন্ধানে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলি মায়াঙ্কের উপর নজর রাখবে এবং নিলামে তাঁকে কেনার জন্য বিপুল অর্থ ব্যয় করতে পারে।

close whatsapp