স্যাম কারানকে একজন অমূল্য সম্পদ হিসাবেই মনে করেন সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

মেলবোর্নে ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত ধারেভারে অনেকটাই পাকিস্তানের থেকে পিছিয়ে ছিল ইংল্যান্ড। সেখান থেকেই পাকিসেতানের বিরুদ্ধে দুরেধর্ষ একটা পারফরম্যান্স প্কদর্শন ইংল্যান্ডের। পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীবার টি টোয়েন্টি বিশ্বকাপ হাতে তুলে নিয়েছেন ব্রিটিশ ক্রিকেটাররা। আর সেই লক্ষ্যে নায়ক হলেন স্যাম কারান, বেন স্টোকস। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই স্যাম কারানকে প্রশংসায় ভরিয়ে দিলেন সুনীল গাভাসকর।

এদিন পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে স্যাম কারান ছিলে বিধ্বংসী ফর্মে। কার্যত তাঁর হাত ধরেই পাকিস্তানের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের বিশ্বজয়ী হও.ার ম্যাচে সেরার মুকুটও উঠেছে এই স্যাম কারানের মাথাতেই। শুধুমাত্প তাই নয় এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। পাকিস্তানের বিরুদ্ধে স্যাম কারানের পারফরম্যান্স দেখার পরই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুনীল গাভাসকর।

টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন স্যাম কারান

স্যাম কারানের ফাইনালের মঞ্চে এমন পারফরম্যান্স দেখার পর তাঁকে যেকোনও েদলের সম্পদ বলেতেও কোনও দ্বিধা নেই এই  প্রাক্তন কিংবদন্তী ভারতীয় ব্যাটারের। তাঁর মতে এদিনের ম্যাচে ৪ ওভার বোলিং করে স্যাম কারান মাত্র ১২ রান দিয়েছেন এবং ৩ উইকেট তুলে নিয়েছিলেন। কোনও ম্যাচে  একজন বোলার যখন এমন বোলিং করতে সক্ষম হন, সেটা সেই দলের কাছে বাড়তি পাওনা বলেই মনে করেন সুনীল গাভাসকর।

এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডেতে সুনীল গাভাসকর জানিেয়েছেন, “হ্যা এদিন তিনি অসাধারণ বোলিং দেখিয়েছেন। শুধু তাই নয় একজন দুর্দান্ত ক্রিকেটার হিসাবেই নিজেকে মেলে ধরেছিলেন স্যাম কারান। নতুন বলে বোল্ং কেরতে তিনি যেমন সক্ষম তেমনই লোয়ার অর্ডারকে স্যাম কারান ভাল বোলিংও করতে পারেন। সেইসঙ্গে ভাল ফিল্ডারও। যেকোনও দলের কাছেই তিনি একজন গুরুত্বপূর্ণ সম্পদ। এদিন তাঁর স্পেলে তিনি তিনটি উইকেট যেমন নিয়েছেন, তেমন  খুব কম রানও দিয়েছেন স্যাম কারান”।

এদিন পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে প্রথম ধাকাটাই দিয়েছিলেন স্যাম কারান। মহম্মদ রিজওয়ানকে সবার আগে সাজঘরে পাঠিয়েছিলেন েই তারকা তরুণ বোলার। এরপর একে একে শান মাসুদ ও মহম্মদ নওয়াজ তাঁর শিকার। আর তাতেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওবার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নিয়ে এদন ইংল্যান্ডের জয়ার রাস্তাটা কার্যত প্রস্তুত করে দিয়েছিলেন স্যাম কারানই।

close whatsapp