ইংল্যান্ডের বিরুদ্ধে দলের বোলিং পারফরম্যান্স নিয়েই হতাশার সুর রোহিত শর্মার গলায়
আপডেট করা - Nov 10, 2022 6:21 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ জ.ের স্বপ্ন অধরাই রয়ে ভারতীয় গদলের। সেমিফাইনাল পর্য্ত পৌঁছেও শেষরক্ষা করতে পারল না টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের কাছে বি্শ্রী হারের স্বাক্ষী থাকল রোহিত শর্মারক ভারতীয় দল। ।ে পাকিস্তানকে হারিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল ভারত, সেই পাকিস্তান ফাইনালে পৌঁছলেও, ভারতকে কিন্তু সেমিফাইনালেই থেমে যেতে হল । ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত ধরাশায়ী টিম ইন্ডিয়া। ১০ উইকেটে ভারতকে হারিয়ে টি টোয়ে্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড।
অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। ম্যাচের আগে অবশ্য ধারেভারে এগিয়েই ছিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ড নয় ভারতকেই এগিয়েই রেখেছিল সকলে। কিন্তু সেখানেই যেন উলাট পুরাণ। ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। বিশেষ করে ভারতীয় দলের বোলিং লাইনআপই সবচেয়ে বেশী ব্যর্থ হয়েছে। ম্যাচ শেষে সেই কথাই শোনা গিয়েছে রোহিত শর্মার মুখেও। ভারতীয় দলের বোলারদের নিয়েই খুশি নন ভারতীয় দলের এই তারকা অধিনায়ক।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বোলিং নিয়ে খুশি নন রোহিত শর্মা
তাঁর মতে এদিনের ম্যাচে ভারতীয় দলের ক্রিকেটাররা শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল। আর তাতেই যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলেরক এমন পরিস্থিতি হয়েছে তা মানতে দ্বিধা নেই রোহিত শর্মার। সেইসঙ্গে ভারতীয় দলের বোলারদের পারফর্ম্যান্স নিয়েও একেবারে খুশি নন রোহিত শর্মা। তাঁর মতে ভারত এদিন যে রান করেছিল, সেই রান ডিফেন্ড করতে নেমে যে একটাও উইকেট তুলতে পারবে না এটাই সবথেকে বেসী হতবাক করেছে রোহিত শর্মাকে।
ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়েছেন, হ্যা অবশ্যই এটা আমাদের কাছে হতাশার একটা বিষয়, যেভাবে আমরা খেলেছি। আমি মনে করি যে আমররা ব্যাটিং ভালই করেছি কিন্তু সেভাবে বল হাতে আমরা পারফরম্যান্স দেখাতে পারিনি। এই রানটা এমনটাও ছিল না যে বিনা উইকেচে সেই রান তুলে দেওয়া সম্ভব। আমার মতে যখনই নক আউট পর্ব আসে, সেই সময়ই ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও তাকাতে হয়। কখনোই কাওকে ম্যাচের চাপ সামলানোর বিষয় শেখানো সম্ভব নয়। তারা সকলেই আইপিএল খেলেছে। সেখানে তারা চাপ সামলাতে পেরেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল এদিন ভারতীয় দল। রোহিত শর্মা থেকে লোকেশ রাহুল সকলেই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। তবে ব্যাট হাতে বিরাট কোহলিও ছিলেন সফল। একইসঙ্গে সাফল্য পেয়েছিলেন হার্দিক পান্ডিয়াও। আর তাতেই শেষপর্যন্ত ১৬৮ রানে পৌঁছতে পেরেছিল ভারতীয় দল। কিন্তু বোলাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন।
মহম্মদ সামি থেকে ভুবনেশ্বর কুমার. অর্শদীপ সিংরা কেউই এদিন ইংল্যান্ড ব্যাটারদের সাজঘরে ফেরাতে পারেননি।