জাতীয় সঙ্গীত চলাকালীন আবেগতাড়িত হয়ে পড়লেন রোহিত শর্মা

Rohit Sharma gets emotional
Rohit Sharma gets emotional. ( Image Source: hotstar )

টি টোয়েন্টি হোক কী একদিনের বিশ্বকাপের মঞ্চ। যেকোনও ক্রিকেটারের কাছে বিশ্বকাপের মঞ্চে নামাটাই যে একটা অন্যরকম অনুভুতি, তা বলার অপেক্ষা রাখে না। আর সেখানেই যখন চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামে তখন তো অনুভুতিটাই অন্যরকম থাকে সকলের। টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছে ভারত। সেই মঞ্চেই এবার ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব রয়েছে রোহিত শর্মার কাঁধে। নিজের অনুভুতিটা একেবারেই চেপে রাখতে পারলেন না তিনি।

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। একদিকে যেমন গতবারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য রয়েছে তােদের। তেমনই রয়েছে গোটা বিশ্বকে চমকে দেওয়ারই একটা লক্ষ্য। প্রস্তুতি সেরে এবার মাঠে নেমেছে ভারতীয় দল। তাও আবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নেমেছে টিম ইন্ডিয়া। সেখানেই জাতীয় সঙ্গীত চলাকালীন যে ভারতীয় ক্রিকেটারদের অনুভূতি অন্যান্য ম্যাচের তুলনায় অন্যরকম থাকবে সেটাই তো স্বাভাবিক।

টস জিতে এদিন বোলিংয়েরই সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা

বিশ্বকাপের মঞ্চে নামার গেই সেই কথা শোনা গিয়েছিল রোহিত শর্মার মুখেও। বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে জাতী. সঙ্গীত শোনার সময়টা তাঁর কাছে বরাবরই অন্যরকম। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেও সেই অনুভূতিটা লোকাতে পারলেন না তিনি। দেখা গেল সেই বিরল দৃশ্য। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সঙ্গেই রোহিত শর্মা এদিন আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। বদলে গিয়েছিল তাঁর চোখ মুখ। বারবারই আকাশের দিকে তাকাচ্ছিলেন তিনি। আর সব শেষে মুখে ছিল এক বিরাট হাসি।

এদিন পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানকে শুরু থেকেই যে তিনি চাপে রাখতে চান তা বলার অপেক্ষা রাখে না। আরপ শুরুটাও ভারতীয় দল এিন খুব একটা খারাপ করেনি তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে অর্শদীপ সিংয়ের পারফরম্যান্স কিন্তু বেশ সন্তুষ্টই রেখেছে ভারতীয় দলের অধিনায়াককে। পাকিস্তানের সেরা দুই ব্যাটার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিলেন তিনি।

এদিন আবার ভারতীয় দলের প্রখথম একাদশ বাছাতেও খানিকটা চমক রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঢতার ওপরই জোর দিয়েছে ভারতীয় শিবির। সেইজন্যই তো ভারতীয় দলে পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। একইসঙ্গে প্রথম ম্যাচেই ঋষভ পন্থের বদলে ভারতীয় দলে জায়গা পেয়েছেন দীনেশ কার্তিক।

close whatsapp