পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির জন্য সেই মুহূর্তে গুলি খেতেও প্রস্তুত ছিলেন হার্দিক পান্ডিয়া
আপডেট করা - Oct 24, 2022 10:55 am

টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচই ছিল পাকিস্তানের বিরুদ্ধে। চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সেই ম্যাচে শেষ ওভার পর্যন্ত হাড্ডহাড্ডি লড়াই। সেখানেই বিরাট কোহলির দুর্ধর্ষ পারফরম্যান্সের সৌজন্যে রোহিত শর্মার মুখে ফুটেছে চওড়া হাসি। দীপাবলির আগে এটাই যেন ভারতীয় দলের তরফে সবচেয়ে বড় উপহার। অবশ্যই বিরাট কোহলিকে গোটা ম্যাচে অসাধারণ সঙ্গত দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। আর তাতেই যে ভারতীয় েদলের জয়ের রাস্তাটা আরও মজবুত হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখানোর পরই মুখোমুখি আলাপচারিতায় বসেছিলেন হার্দিক পান্ডিয়াও বিরাট কোহলি। সেখানেই প্রাক্তন ভারত অধিনায়কের উদ্দেশ্যে এক আবেগতাড়িত বার্তা দিলেন হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলির পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই মুহূর্তে বিরাট কোহলিকে সঙ্গ দেওয়ার ছিল হার্দিক পন্ডিয়ার প্রধান লক্ষ্য। সেই মুহূর্তে বিরাটকে সঙ্গ দেওয়ার জন্য গুলে খেতেও নাকি প্রস্তুত ছিলেন ভারতীয়দলের েই তারকা অল রাউন্ডার।
পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ করেছিলেন বিরাট কোহলি
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে এদিন পাকিস্তান করেছিল ১৫৯ রান। লক্ষ্যটা সহজ থাকলেও, ভারতীয় দলও কিন্তু শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি ভারতীয় দলের ব্যাটাররা। শুরুতেই ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। সেই সময়ই মাঠে আসেন বিরাট কোহলি। পরপর দুই উইকেট খুইয়ে সেই সময় যথেষ্ট চাপেও পড়ে গিয়েছিল ভারতীয় দল। সূর্যকুমারও তাঁকে বেশীক্ষণ সঙ্গত দিতে পারেননি। সেই জায়গা থেকেই বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজটা শুরু করেন হার্দিক পান্ডিয়া। তারা দুজনে মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন।
সেই পরিস্থিতি প্রসঙ্গেই হার্দিক পান্িয়া জানিয়েছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার জন্য আমি গুলিও খেতে প্রস্তুত ছিলাম। কিন্তু তোমায় কিছুতেই আুট গতে দিতাম না আমি। সেই সময় দাঁড়িয়ে আমার লক্ষ্য ছিল একটাই, কেমনবাবে তোমার সমস্ত কাজ সহজ করে দেওয়া যায়। সেটাই তখন আমি করব। এর আগেও তুমি এমন বহুবার করেছ। সেই পরিস্থিতিতে দাঁডিয়ে তোমার মতো চাপ সামলাতে কেউই পারতেন না।
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি যখন ব্যটিং করতে এসেছিলেন, সেই স,ম. পরপর উইকেট খুইয়ে যথেষ্ট চাপে পড়ে গিয়েছি ভারতীয় দল। সেই পরিস্থিতি থেকেই দলের হাল ধরেন তিনি। সেই সময় ক্রিজে বিরাট কোহলির প্রয়োজন ছিল একটা সঙ্গতের। সেটাই করেছিলেন হার্দিক পান্ডিয়া। দুজনে মিলে পাকিস্তানের বিরুদ্ধে ১০০ রানের পার্টনারশিপ গডেছিলেন তারা। আর সেটাই যে ভারতের জয়ের রাস্তাটাকে আরও প্রশস্ত করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে বিরাট কোহলির ৫৩ বলে ৮২ রানের একটা দুর্ধর্ষ ইনিংস তো রয়েছেই।