খারাপ ফর্ম চললেও কখনোই চাপ অনুভব করেননি, জয়ের পর মুখ খুললেন অ্যারণ ফিঞ্চ

Aaron Finch
Aaron Finch. (Photo by Paul Kane/Getty Images)

দীর্ঘদিন ধরেই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অ্যারণ ফিঞ্চ। তাঁকে নিয়ে সমালোচনাও কম হচ্ছিল না। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও অ্যারণ ফিঞ্চের ব্যাটে রানের গতি লক্ষ্য করা যাচ্ছিল না। শেষম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ম্যাচেফিঞ্চ রান পেয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর ধীর গতির ব্যাটিং নিয়েঅনেকেই প্রশ্ন তুলেছিলেন। অবশেষেদীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ফের পুরনো ফর্মে দেখা গিয়েছে অ্যারণ ফিঞ্চকে। আর তাতেই যেন স্বস্তিতে রয়েছেন সকলে।

গতটি টোয়েন্টি বিশ্বকাপেও অ্যারণ ফিঞ্চের ব্যাটে বড়রানের ঝলক ছিল না। এবারও শুরু থেকই সেই চিত্রটাই দেখা যাচ্ছিল অ্যারণ ফিঞ্চে সঙ্গে। অবশেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই পরিস্থিতি েবেদেলেছে।দীর্ঘদিন পর ফের অ্যারণ ফিঞ্চের ব্যাট থেকেই দেখা গিয়েছিল রানের ঝলক। আইরিশ বোলারদের বিরুদ্ধে পিচে কার্যত শাসনন করলেন তিনি। সঙ্গী ছিলেন মার্কাস স্টয়নিস। আর স্টয়নিস এবং অ্যারণ ফিঞ্চের পার্টনারসিপটাই য়ে অস্ট্রেলিার জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন অ্যারণ ফিঞ্চ

সেইসঙ্গে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিাইনালে পৌঁঠনোর আশাও জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। দীর্ঘদিন রান না পাওয়া এবং তা নিয়ে শুরু হওয়া সমালোচনা। যেকোনও ক্রিকেটারের ওপরই চাপ ফেলতে পারে। যদিও অ্যারণ ফিঞ্চ কিন্তু সেই কথা মানতে নারাজ। বরং তাঁর পাশে সহসনময়ই তাঁর তীর্খরা ছিলেন। সেইসঙ্গে টিম ম্যানেজমেন্টের তরফ থেকেই প্রচুর সাহায্যে পেয়েছেন তিনি। আর সেজন্যই নাকি অ্যারণ পিঞ্চ কখনোও চাপ অনুভব করেননি।

েই প্রসঙ্গে অ্যারণ ফিঞ্চ জানেিয়েছেন, “আয়ারল্যান্ডের বিরুদ্ধে এদিনের পিচ একেবারেই সহজ ছিল না। যতটা ধীর গতির পিচ এদিন আমরা প্রত্যাশাকরেঠছিলাম, তার থেকেও বেশী ছিল। তারাও য়থেষ্ট ভাল বোলিং করেছেন। কাটার, স্লোয়ার দিয়ে আমাদের কাজটা কিন্তু অনেকটাই কঠিন করে দিয়েছিল তারা। তবে সত্যিকথা বলতে কী কখনোই নিজের ওপর বাড়তি চাপ অনুভব করিনি। ড্রেসিংরুম থেকে সবসময় একটা সাপোর্ট পেয়ে এসেছি এবং আমাদের দলের সাপোর্ট স্টাফরাও ছিল অসাধারণ”।

এদিন অ্যারণ ফিঞ্চ শুরুটা ধীর হতিতে করলেও, সময় যত এগিয়েছে এদিন ততই ভয়ঙ্কর েহয়ে উঠেছিলেন অ্যারণ ফিঞ্চ। মার্কাস স্টয়নিসের সঙ্গে জুটি্ বেধে ৭০ রানের পার্টনারসিপ গড়েছিলেন তিনি। শুধুমাত্র তাই নয়পিঞ্চের ব্যাটতেকেই এদিন এসেছে অর্ধশতরানের ইনিংস। সেইসঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংও করেছেন তিনি। যদিও সামনের রাস্তাটা অস্ট্রেলিয়ার এখনও বেশ কঠিন। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়া পৌঁছতে পারবে বলেই আশাবাদী সকলে।

close whatsapp