প্রস্তুতি ম্যাচে সূর্যকুমার ও অর্শদীপের দুর্ধর্ষ পারফম্যান্সে জয় পেল ভারত
আপডেট করা - Oct 10, 2022 6:34 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকা। সেখানেই ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নামছে ভারত। সেখানেই তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গতবার এই পাকিস্তানের কাছে হেরেই বিশ্বকাপের আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। এবার আর কোনওরকম ভুল করতে নারাজ টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতিতে সোমবার ওয়েস্টার্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচখেলা হয়ে গেল ভারতীয় দলের।
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কোনওরকম খামতি ারখতে চাইছে ভারতীয় শিবির। সেউখানেই আবার বিশ্বকাপের মতো মঞ্চে ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাহ। যদিও সেই জায়গায় কে খেলবেন তা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে নির্বাচকরা। তবে এদিন প্রথন প্রস্তুতি ম্যাচে কিন্তু বেশ নজর কাড়লেন ভারতীয় দলের দুই তারকা। সূর্যকুমার যাদব ও অর্শদীপ সিং। এই দুই তরুণ ক্রিকেটারের হাত ধরেই প্রথম প্রস্তুতি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল।
অর্ধশতরান পেয়েছেন সূর্যকুমার এবং তিন উইকেট অর্শদীপ সিংয়ের
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন পার্থে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেনভারচীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এদিন অবশ্য দলের কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ঋষভ পন্থকে নিয়েই ওপেন করেছিলেন তিনি। সেখানেই অবশ্য ব্যাট হাতে নজর কেড়ে নিয়েছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের অন্যতম প্রধান মিডল অর্ডার ব্যাটারের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই। প্রথম প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স কিন্তু অনেকটাই স্বস্তি দেবে সকলকে।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেধে এদিন ভারতীয়দলের রান সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তারকা ক্রিকেটার। প্রথম প্রস্তুতি ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন সূর্যকুমার যাদব। শুধু তাই নয় তাঁর গোটা ইনিংসটা জুড়ে রয়েছে তিনটি ছয় এবং তিনটি বাউন্ডারি। সূর্যকে যোগ্য সঙ্গত দিয়েছেন হার্দিক পান্ডিয়া। যিনি করেছেন ২০ বলে ২৯ রান।
প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল করে ১৫৯ রান। এরপর পরীক্ষাটা ছিল ভারতীয় বোলারদের। সেখানেই দুর্ধর্ষ বোলিং করেছিলেন অর্শদীপ সিং। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ভারতের রান তাড়া করতে নেমে ২৯ পানমের মধ্যেই ৪ উইকেট হারায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সেখানেই দুর্ধর্ষ বোলিং করেছেন অর্শদীপ সিং।
৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে অর্শদীপ সিং একাই তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার মাটিতে অর্শদীপ সিংয়ের এমন পারফরম্যান্স দেখে সকলেই খানিকটা হলেও স্বস্তি রয়েছে।