রোহিত শর্মার নেতৃত্বে পার্থে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
আপডেট করা - Oct 7, 2022 3:48 pm

হাতে রয়েছে আর মাত্র ৯টা দিন। এরপরই অস্ট্রেলিয়ার মািতে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। শেষ মহূর্তের চূ়ড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে প্রতিটি দলই। শুক্রবারই অস্ট্রেলিয়ার মািতে পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। হাতে আর বেশী দিন নেই। সেইসঙ্গে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামতে হবে টিম ইন্ডিয়াকে। সেজন্য সময় নষ্টকরতে একেবারেই নারাজ ভারতীয় দল। শুক্রবার থেকেই মাঠে পড়েছেন রোহিত শর্মা সহ গোটা ভারতীয় ক্রিকেট দল।
আগামী ২৩ অক্টোবর এবারের টি টোয়্নিটি বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই প্রথম ম্যাচে রোহিত শর্মারা নামতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। গতবারের স্মৃতিটা এখনও পর্যন্ত টাটকা রয়েছে ভরাতীয় ক্রিকেটারদের মনে। সেবারও পাকিস্তানের বিরুদ্ধেই বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু ফলাফল ভারতীয় দলের পক্ষে আসেনি। একবছরের মাথায়তারই মধুর প্রতিশোধ নেওয়ার পালা এসেছে। সেজন্যই কোনওরকমের খামতি রাখতে চাইছে না ভারতীয় দল।
শুক্রবারই রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারতীয় দল
শুক্রাবরই অস্ট্রেলিয়ায় পৌঁছেছে টিম ইন্ডিয়া। এদিন থেকেই মাঠে নেমে পড়ল ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতিতে কোনওরকম পাঁক রাখতেচাইছেন না রহিত শর্মারা। সেজন্যই গাব্বায় শুরু গিয়েছে টিম ইন্ডিয়ার প্রস্তুতি পর্ব।অস্ট্রেলিয়ার মাঠ সবসময়ই পেসারদের কাছে স্বর্গরাজ্য। সেখানে প্রস্তুতির জন্য পার্থের গাব্বা স্টেডিয়াম একেবারে আদর্শ,তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য েই মাঠকেই বেছে নিয়েছে ভারতীয় শিবির। শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছি তাদের প্রস্তুতিও।
নির্ধারিক সময়ের কয়েকদিন আগেই অস্চ্রেলি.ার মাটিতে পৌঁছে টিম ইন্ডিয়া। কারণ সেখান সেখার পরিবেশ, পিচের সঙ্গে নিজেদের মানিয়েও নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই মতো দুটো প্রস্তুতি ম্যাচও খেলবে ভারতীয় দল। আগাী ১৬ অক্টোবর থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও, ভারতীয় দল যাত্রা শুরু করবে ২৩ অক্টোবর। এই কটা দিন সময় একেবারেই নষ্ট করতে চাইছেন না রোহিত শর্মারা।
আগামী ১০ অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। এরপরই দ্বিতীয়প্রস্তুতিম্যাচে ১৩ অক্টোবর মাঠে নামবে ভারতীয় দল। এছাড়াও বিশ্বকাপের আগে অস্ট্রোলিয়া ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। সেই মতোই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে টিম ইন্ডিয়ার।
ঘরের মাঠে সদ্য অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। দুটো সিরিজেই জয় এসেছে টিম ইন্ডিয়ার। বিশ্বকপের প্রস্তুতিতে যে এই জয়টা ভারতীয় দলের আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। এবারের বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারে কিনা সেটাই এখন দেখার।