আরও একবার ব্যর্থতার শিকার রোহিত শর্মা, টুইটারে ধেয়ে এল সমালোচনা
টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮ বলে ২৭ রানের ইনিংস খেলেন রোহিত
আপডেট করা - Nov 10, 2022 4:28 pm

১০ই নভেম্বর বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা পুরো ইনিংস জুড়ে হোঁচট খেলেন। ভারতীয় ওপেনাররা আরও একবার ব্যর্থতার শিকার হয়েছেন। ভারতীয় অধিনায়ক পুরো পাওয়ারপ্লেতে ক্রিজে থাকলেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলতে ব্যর্থ হন। দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক দুজনেই গুরুত্বপূর্ণ ম্যাচে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারেননি।
কেএল রাহুল পাঁচ বলে পাঁচ রান করে আউট হন। ম্যাচের নবম ওভারে পেসার ক্রিস জর্ডানের বলে আউট হওয়ার আগে রোহিত শর্মা ২৮ বলে ২৭ রানে পৌঁছন। অ্যাডিলেড ওভালে ভারতীয় অধিনায়কের কাছ থেকে যে পারফর্ম্যান্সের আশা করা হয়েছিল সেই আশা পূরণে ব্যর্থ হওয়ায় সমর্থকরা স্বাভাবিকভাবেই খুশি হননি এবং তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
প্রথম ১০ বলে রোহিত মাত্র ৫ রান করেছিলেন। পঞ্চম ওভারে স্যাম কারানকে পরপর দুটি বাউন্ডারি মারলেন অখন, তখন মনে হয়েছিল রোহিত প্রাথমিক জড়তা কাটিয়ে উঠে ছন্দে ফিরছেন। কিন্তু স্পিনার আদিল রশিদের সামনে আবার মন্থর হয়ে যান তিনি। পাওয়ারপ্লে শেষে ভারত মাত্র ৩৮ রান তোলে ১ উইকেট হারিয়ে।
অন্য প্রান্তে ব্যাটিং করা বিরাট কোহলির ব্যাট থেকেও বড় শট আসছিল না। শেষ অবধি হাফ সেঞ্চুরি করলেও মাত্র ১২৫.০০ স্ট্রাইক রেটে ৫০ রান করেন। এই বিশ্বকাপে কোহলির এটি চতুর্থ হাফ সেঞ্চুরি। ২০ ওভারে ফর্ম্যাটের ইতিহাসে ৪০০০ রান পূর্ণ করা প্রথম খেলোয়াড় হয়েছেন কোহলি।
ইংল্যান্ডের বোলাররা পাওয়ারপ্লের পরেও মিতব্যয়ী বোলিং জারী রাখেন এবং ভারতীয় ব্যাটারদের হাত খুলে মারা থেকে বিরত রাখেন। লেগ স্পিনার রশিদের সামনে কোন ব্যাটারই আগ্রাসী হতে পারেননি। আক্রমণাত্মক শট খেলতে নেমে ফর্মে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব (১০ বলে ১৪) আউট হন ডিপ কভারে। শেষের ওভারগুলিতে হার্দিক পান্ডিয়ার কিছু বড় শটের সৌজন্যে ভারত সম্মানজনক ১৬৮/৬ স্কোরে পৌঁছয়।
রোহিতের ব্যর্থতায় টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখাল
Did u not notice #rohitsharma today purely come from @TukTuk_Academy ….
— Deepak Gowda (@DeepakGowdaDG39) November 10, 2022
After watching @klrahul and @ImRo45 batting today I still feel #ShikharDhawan is best opener India have. He is much better than these so called agressive batsman. #KLRahul #RohitSharma @BCCI @chetans1987 @cricketaakash @harbhajan_singh #INDvsENG #T20WorldCup
— AnkitShandilya (@ImAnkit23) November 10, 2022
#RohitSharma plays more like Mumbai Indians Captain than Indian Cricket Team Captain.. Why would you play Rishabh pant if you push him so down the order. Wasting a talent like anything..!! #INDvsENG #WorldCup2022 @cricketaakash @BCCI
— Prashant Verma (@Prashantdstar) November 10, 2022
Pathetic World Cup for Rohit Sharma. What is the point hyping up intent in bilaterals when it is not transferred to World Cup matches. Not buying the hype around Rohit the T20 batter. #rohitsharma
— Kaushik Arunagiri (@ka_kaushik) November 10, 2022
27(28) after what looked like an innings filled with attempted big shots.
Story of Rohit Sharma in last 5-6 months in T20Is.#INDvsENG #T20WorldCup
— Akash (@Akashkumarjha14) November 10, 2022
Rohit Sharma powerplay strike-rates in T20Is in 2022
Before T20WC: 144.4
In the T20WC: 94.7#T20WorldCup #INDvENG— Rohit Sankar (@imRohit_SN) November 10, 2022
https://twitter.com/IconicKohIi/status/1590624934312960000?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590624934312960000%7Ctwgr%5Eee1cbc78266b3ae72d0106ff16d94c927b1dc989%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fsports%2Fcricket