জসপ্রীত বুমরার পরিবর্তে ভারতীয় দলে এলেন মহম্মদ সামি

Mohammed-Shami
Mohammed-Shami. ( Photo Source: Twitter)

জল্পনাটা চলছিলই, শেষপর্যন্ত সেটাই হল। টি টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরার পরিবর্তে ভারতীয় দলে এলেন মহম্মদ সামি। শুক্রবারই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারতীয়দল।চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেই দলেই জসপ্পরীত বুমরার পরিবর্তে দেখা যাবে মহম্মদ সামি। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের পর পের এবারের বিশ্বকাপেই ভারতীয়দলের জার্সিতে দেখা যাবে মহম্মদ সামিকে।

কয়েকদিন আগেই এনসিএ-তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছিলেন মহম্মদ সামি। যদিও সেই সম. ভারতীয়টিম ম্যানেজমেন্ট থেকে নির্বাচকরা জসপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটার হিসাবে তাঁর নাম ঘোষণা করেনি। মাঝে মহম্মদ সিরাজকে নিয়েও একটা জল্পনা চলছিল।  শুক্রবারই অস্চ্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছে গিয়েছেন মহম্মদ সামি।একইসঙ্গে সেখানে গিয়েছেন মহম্মদ সিরাজও। তারা অস্ট্রেলিয়ায়পৌঁছনোর পরই জসপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটার হিসাবে তাঁর নাম ঘোষমা করেছে বিসিসিআই। ভারতের হয়ে দুটো প্রস্তুতি ম্যাচেও দেখা যেতে পারে তাঁকে।

চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ভারতীয় দলের ১৫ জনেপ স্কোয়াডে রাখা হয়নি মহম্মদ সামিকে। যা নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই মহম্মদ সামিকে নিয়ে জল্পনাটা বেড়েছিল। সেই সিরিজের প্রথম ম্যাচেই পিঠের সমস্যার জেরে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। এরপরই সিরিজ থেকে ছিটকে যান তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপেও জসপ্পরীত বুমরার খেলা ঘিরে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। শেষপর্যন্ত বিশ্বকাপেও তাঁর না খেলার কথা জানানো হয়েছিল। সেই সময় থেকেই তাঁর পরিবর্ত হিসাবে মহম্মদ সামির নমাম উঠে আসছিল।

কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের আগেই মহম্মদ সামিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি। তাঁরক ম্যাচ ফিটনেস দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। কয়েকদিন আগেই এনসিএ-তে ম্যাচ ফিচনেসের টেস্টে উত্তীর্ হয়েছেন মহম্মদ সামি। শুক্পবারই তাঁকে নিয়েচূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় দল।  জসপ্রীত বুমরার পরিবর্তে এবার ভারতীয় দলে দেখা যাবে মহম্মদ সামিকেই।

গতবার ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপেই শেষবার ভারতীয়দলের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে দেখা গিয়েছিল মহম্মদগ সামিকে। এরপর থেকে আর সুযোগ পাননি তিনি। কিন্তু আইপিএলে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথমে সুযোগ না পেলেও, এবার ভারতীয়দলে জায়গা করে নিলেন তিনি।

close whatsapp