বাংলাদেশকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান
আপডেট করা - Nov 6, 2022 1:42 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ টুয়ের লড়াইটা যে সবচেয়ে হাড্ডহাড্ডি হবে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। হলও সেটাই। শনিবার রাত পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ পাকিস্তানের সামনে একরেবারেই ক্ষীণ ছিল। নানান হিসাব নিকাশের ওপর দাঁড়িয়েছিল তারা। কিন্তু চিত্রটা বদলে যায় রবিবার সকালের পরই। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অঘটন নেদারল্যান্ডসের। সেইসঙ্গেই পাকিস্তান এবং বাংলাদেশের সামনে সুবর্ন সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকুও দেরী করল না পাকিস্তান।
সেই শাহিন আফ্রিদির দুর্ধর্ধ বোলিং। বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে নিল পাকিস্তান। গ্রু টু থেকে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসাবে এবারের বিশ্বকারে সেমিফাইনালের মঞ্চে পৌঁছল পাকিস্তান। আর এটাই যে এখন পাক শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের ম্যাচ শেষ হলেই কার্যত সেমিফাইনালে কে কোন দলের মুখোমুখি তা নিশ্চিত হয়ে যাবে।
৪ উইকেট নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন শাহিন আফ্রিদি
দক্ষিণ আফ্রিকার হেরে যাওয়াটা পাকিস্তানের সামনে সুযোগ এনে দিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধেে নামার আগে যে পাকিস্তানকে সেটাই বাড়তি অক্সিজেন জুগিয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আস হাসান। ব্যাট হাতে নাজমুল হাসান শান্ত শুরুটা ভাল করেওছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। তাঁকে ৫৪ রানে ইফতিকার আহমেদ সাজঘরের রাস্তায় ফিরিয়ে দেওয়ার পর থেকেই মাঠে ছিল শাহিন আফ্রিদির দাপট।
Congratulations team Pakistan 🇵🇰 winning the match #PakvsBan #iccT20worldcup2022 & going into semi final with a momentum. Best wishes always 🇵🇰 pic.twitter.com/7lEm1ixV5K
— Mohammad Hafeez (@MHafeez22) November 6, 2022
https://twitter.com/fwildecricket/status/1589165074660614144
For his sizzling spell of 4/22 that helped Pakistan into the #T20WorldCup final four, Shaheen Afridi is the @aramco POTM 👏 pic.twitter.com/T9W7sr28BV
— ICC (@ICC) November 6, 2022
Yeh cheez! Well done boys and excited to see how Haris in the mix, and the entire bowling inning was the best in todays match specially Shaheen. Mubarak to all of Pakistan
— Shahid Afridi (@SAfridiOfficial) November 6, 2022
A five-wicket win to secure a spot in the semi-finals 👏
Well done, boys! 🙌#WeHaveWeWill | #T20WorldCup | #PAKvBAN pic.twitter.com/2sOpviBsad
— Pakistan Cricket (@TheRealPCB) November 6, 2022
OMG 🙈👏 Pakistan into the semifinals! Congratulations Pakistan 🇵🇰. Well bowled @iShaheenAfridi #PAKvsBAN
— Umar Gul (@mdk_gul) November 6, 2022
What a team and what a performance ❤️ Alhamdulilah Pakistan have qualified for the Semi Final 🇵🇰.
Let's back this & our boys even more and lift the trophy in MCG inshaAllah 😍#PAKvBAN #PakistanZindabad— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) November 6, 2022
The boys have done it 👏🏼 Congratulations everyone, well played team specially @iShaheenAfridi and @iamharis63 for being stars of the show. Semi Finals, here we come 💪🏼#PAKvBAN #PakistanZindabad
— Wahab Riaz (@WahabViki) November 6, 2022
Congratulations #Pakistan on Qualifying for semifinals 👏🏼 Our Tiger #Shaheen Came roaring back Today✨Great Batting by #Haris with amazing Intent👏🏼 Great Job Boys!
Good luck for the Semifinal 👍🏻#PAKvsBAN #T20WorldCup2022 pic.twitter.com/TDswBEMh1g
— Saeed Ajmal (@REALsaeedajmal) November 6, 2022
এদিন শাহিদ আফ্রিদি একাই কার্যত বাংলাদেশ ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে একাই এগদিন তুলে নিয়েছিলেন ৪ ুইকেট। লিটন দাস, নুরুল হাসান, মোসাদ্দেক হোসনদের এদিন একাই দায়িত্ব নিয়ে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। বূাংলাগেশ অধিনায়ক সাকিব আল হাসানও শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন। আর তাতেই কার্যত ম্যাচের ভবিষ্যত্ও নিশ্চিত হয়ে গিয়েছিল। ১২৭ রানেই শেষ হয়ে গিয়েছিল এদিন বাংলাদেশ। যদিও সেষপর্যন্ত লড়াই চালানোর একটা চেষ্টা তারা করে গিয়েছিল।
কিন্তু এইটুকু রান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জেতাটা তাদের পক্ষে সম্ভব হয়নি। সেইসঙ্গে বাংলাদেশের খারাপ ফিল্ডিং। শুরুতেই মহম্মদ রিজওয়ানের ক্যাচ না ফস্কালে, ম্যাচের ভবিষ্যত্ অন্যরকম হতেই পারত। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। রিজওয়ান ও বাবরই ভিতটা তৈরি করে দিয়েছিল। পাঁচ উইকেট খোয়ালেও ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় এদিন পাকিস্তান।