টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষভ পন্থ ও দীনশ কার্তিককে একসঙ্গে খেলানোর পরামর্শ চেতেশ্বর পূজারার
আপডেট করা - Sep 10, 2022 7:10 pm

এশিয়া কাপে সুপার ফোরেই থামতে হয়েছে ভারতীয় দলকে। শুরুটা ভাল করলও, মাঝপথেই তাল কেটেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়ার। পাকিস্তান থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের টপ অর্ডার থেকে মিডল অর্ডারের খারাপ পারফরম্যান্স দেখা গিয়েছে। এশিয়া কাপে ব্যর্থ হওয়ার পর থেকেই ভারতীয় দলের টিম কম্বিনেশন নিয়ে নানান বিতর্ক দেখা জিত শুরু করেছিল। আরম্ভ হয়েছিল নানান আলোচনা। এমনকী দীনেশ কার্তিককে না খেলিয়ে ঋষভ পন্থকে কেলানোর যুক্তি নিয়েও প্রশ্ন তুলেছিল অনেকে।
এবার সেই প্রসঙ্গেই মুখ খুলছেন আরেস ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। এসিয়া কাপে ভারত ব্যর্থ হয়েছে ঠিকই। এবার ভারতের সামনে রয়েছে আরও বড় একটা লড়াই। আগামী অক্টোবরে টিম ইন্ডিয়া নামতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। সেই প্রতিযোগিতার প্রথম একাদশ গড়া যে ভারতীয় দলের কাছে এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই এই দুই ক্রিকেটারকে দলে রাখার পরামর্শ দিচ্ছেন চেতেশ্বর পূজারা।
এশিয়া কাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ
যেখানে সকলে ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক, এই দুই ক্রিকেটারের মধ্যে একজনকে বাছার পরামর্শ দিচ্ছেন, সেই পরিস্থিতিতেই চেতেশ্বর পূজারার মতে টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষভ পন্থ দীনেশ কার্তিক দুজনকেই প্রথম একাদশে খেলানোর পরামর্শ দিচ্ছেন চেতেশ্বর পূজারা। তাঁর মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করতে হলে এই দুই ক্রিকেটারকেই একসঙ্গে প্রথম একাদশে খেলানো উচিত্।
চেতেশ্বপর পূজারা জানিয়েছেন, “এই মুহূর্তে আমায় যদি ভারতীয় দলের পাঁচ, ছয় ও সাত নম্বর পজিশনের ব্যাটার বেছে নিতে হয় তবে খানিকটা এশিয়া মতোই আমি দল করব। ভারতীয় ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করে তোলাই প্রধান লক্ষ্য। ঋষভ পন্থকে পাঁচ নম্বর পজিশনে খেলানো হ। চয নম্বরে হার্দিক পান্ডিয়া রয়েছেন এবং সাত নম্বরে আমার পছন্দ দীনেশ কার্তিক। আমার মনে হয়দীনেশ কার্তিক ও ঋষভ পন্থ দুজনেরই একসঙ্গে খেলা উচিত্। দীপক হুডীকে খেলিয়ে তাঁর বোলিংয়ের সুবিধা নেওয়ার পরিকল্পনা থাকলে তা আলাদা ব্যপার”।
এবারের এশিয়া কাপে মাত্র দুটো ম্যাচই খেলানো হয়েছে দীনেশ কার্তিককে
এবারের এশিয়া কাপের স্কোয়াডে দীনেশ কার্তিক ও ঋষভ পন্থ দুই ক্রিকেটারকেই একসঙ্গে রাখা হয়েছিল। কিন্তু মাত্র দুটো ম্যাচই খেলেছিলেন দীনেশ কার্তিক। একপর থেকেই টানা ঋষভ পন্থকেই ভারতীয় দলের জার্সিতে্ এশিয়া কাপে দেখা গিয়েছিল।পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ঋষভ পন্থ কিন্তু ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থই হয়েছিলেন।
এশিয়া কাপে ভারতীয় দল ব্যর্থ হওয়ার পর থেকেই টিম কম্বিনেশনের দিকেই সকলে আঙুল তুলেছিলেন। কেন দীনেশ কার্তিককে গোটা প্রতিযোগিতায় সবকটা ম্যাচে খেলানো হ না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন তেকে বিশেষজ্ঞরা। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই মঞ্চে ভারতীয় দল প্রথম একাদশ নিয়ে কী কী চমক প্রস্তুত করে রেখেছে সেটাই এখন দেখার।