মহম্মদ রিজওয়ানকে টপকে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে সূর্যকুমার যাদব
আপডেট করা - Nov 2, 2022 4:36 pm

অ্যাডিলেডের মঞ্চে বিরাট কোহলি যেমন ইতিহাস তৈরি করেছেন, তেমনই আরেক তরুণ ক্রিকেটারের মুকুটেও উঠেছে নতপন পালক। প্রায় এক বছরের লড়াইয়ে মহম্মদ রিজওয়ানকে টপকে আইসিসির টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন সূর্যকুমার যাদব। অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধেই মহম্মদ রিজওয়ানকে টপকে কেরিয়ারে ্রথমবার আইসিসির তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গেলেন সূর্যকুমার যাদব। এদিন বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ইনিংসের পরই সর্বোচ্চ পয়েন্টও পেয়ে গেলেন এই তারকা ক্রিকেটার।
বাংলাদেশের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। যদিও ব্যাট হাতে েগদিনও তিনি ব্যর্ত হয়েছিলেন। লোকেশ রাহুল অর্ধশতরান করে ফেরার পর বিরাট কোহলির সঙ্গে জুটি বেধেছিলেন সূর্যকুমার যাদব। এবারের টি টোয়েন্টিবিশ্বকাপে সকলেরই তুরুপের তাস ছিলেন তিনি। সেটাই হলও। এবারের বিশ্বকাপে ভারতের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেন সূর্যকুমার যাদব। ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুটো অর্ধশতরান করা হয়ে গিয়েছে তাঁর।
৮৬৩ পয়েন্ট নিয়ে টি২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌঁছেছেন সূর্যকুমার যাদব
পাকিস্তানের বিরুদ্ধে না পারলেও, নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যদব। সেইসঙ্গে ছিল তাঁর ঝোড়ো পারফরম্যান্স। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় দলের হয়ে এতমাত্র সফল ব্াটার ছিলেন সূর্যকুমার যাদব। আর তাতেই আইসিসির টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন তিনি। পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানকে পয়েন্টের বিচাপে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন তিনি।
এই বছর টি টোয়েন্টি ফর্ম্যাটেদুর্ধর্ষ পারফর্মযান্স রয়েছে সূর্যকুমার যাদবের। শুধুমাত্র তাই ন. তাঁর ৩৬০ ডিগ্রী শটের প্রশংসা সকলের মুখেই শোনা গিয়েছে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। এই বছরে ব্যাট হাতে অসাধারণ পারফর্মযান্স দেখিয়েছিলেন সূর্যযকুমার যাদব। এই মুহূর্তে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও রয়েছে তাঁরই ঝুলিতে। আর তারই পুরষ্কার কয়েক মুহূর্তের মধ্যে পেয়ে গিয়েছেন তিনি।
এই বছর টি টোয়েন্টিতে আটটি অর্ধশতরান করে ফেলেছেন সূর্যকুমার যাদব। যারমধ্যে দুটোই করে ফেলেছেন তিনি এই চলতি বিশ্বকাপে। বিরাট কোহলির সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধেও দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। লড়াইটা মহম্মদ রিজওয়ানের সঙ্গে চললেও, শীর্ষস্থানে তিনি পৌঁছতেই পারছিলেন না। টি টোয়েন্টি বিশ্বকাপেই শেষপর্যন্ত অপেক্ষার অবসান। সেখানেই শেষপর্যন্ত টি টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে নিজের জায়গা পাকা করে ফেলেছেন সূর্যকুমার যাদব।