অ্যাডিলেডে ভারত বনাম বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি
আপডেট করা - Nov 1, 2022 6:14 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচজিতে এবার যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু মাঝপথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই থেমে গিয়েছে টিম ইন্ডিয়ার জয়ের রথ। আর তাতেই খানিকটা চিন্তা বেড়েছে ভারতীয় দলেরও। যদিও এখনও পর্যন্ত সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। সামনে তাদের দুটো ম্যাচ রয়েছে। সেখানে একটিতে জিততে পারলেই কার্যত সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।
ধারেভারে ভারতীয়দল এগিয়ে থাকলেও, বাংলাদেশকে যে ভারতীয় দল একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশও টিম ইন্ডিয়ার সানে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত রয়েছে। সেইসঙ্গে ভারতীয় দলের সামনে আরও একটা চ্যালেঞ্জ রয়েছে অ্যাডিলেডে। ভারত বনাম বাংলাদেশ ম্যাচেই রেয়েছে বৃষ্টির ভ্রুকুটি। শোনাযাচ্ছে অ্যাডিলেডে নাকি ম্যাচের মধ্যেই ব্যঘাত ঘটাতে পারে বৃষ্টি। আর সেটাই অন্যতম বড় একটি চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের বিরুদ্ধে জিতলেই সেমিফাইনাল কার্যত পাকা ভারতের
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বেশকেয়েকটি ম্যাচই এই বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েগিয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেহচেয়েগুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারেনি অস্ট্রেলিয়া। বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল সেই ম্যাচ। আর তাতেই যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর সমীকরণটাবদলে গিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারলেই সেমিফাইনাল কার্যত পাকা হয়ে যাবে টিম ইন্ডিয়ার। কিন্তু সেই ম্যাচও যদি বৃষ্টি হয়, তবে বদলেযেতেই পারে এই গ্রুপেরও সেমিপাইনালে যাওয়ার সমীকরণটা।
ভারতীয়দের মসৃণ পথটাও কিন্তু কঠিন হয়ে যেতে পারে।বৃষ্টির ঝলকটা ম্যাচের ২৪ ঘন্টা আগে থেকেই পাওয়া গিয়েছে। বুধবার ম্যাচ, তার আগের দিন জোরকদমে প্রস্তুতিতে ব্যস্ত দুই দলই। কিন্তু ম্যাচের আগের দিন মাঠে অনুশীলন করতে পারল না ভারতীয় দল। অ্যাডিেলেডের ইনডোরেই সারতে হল তাদের নেট সেশন। অরশনাল প্রস্তুতি থাকলেও, এদিন মোটামুটি সকলেই অনুশীলনে নেমে পড়েছিলেন। রান পেতে মরিয়ালোকেশ রাহুলও। এদিন তাঁকে নিেয়েই বিশেষ ব্স্তছিলেন রাহুল দ্রাবিড় থেকে বিরাট কোহলিরা।
অন্যদিকে ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে অ্যালিডের আবহাওয়া দপ্তর। শোনাযাচ্ছে বুধবার নাকি ৬০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রয়েছে ঠান্ডা বাতাস বও.ারও প্রব ল সম্ভাবনা। ম্যাচ চলাকালীন বিকেল থেকেই ঠান্ডা ঝোড়ো বাতাস বওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আবহাওয়ার তাপমাত্রাও থাকবে অনেকটানীচের দিকেই। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে এটা আবহাওয়া যে ভারতীয় দলের চিন্তা আরও খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।