টি-২০ বিশ্বকাপের পরে এমসিজিতে কি এবার ভারত-পাকিস্তান টেস্ট? সম্ভাবনা তেমনই

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ৯০ হাজারের বেশী দর্শক হয়েছিল

India vs Pakistan
India vs Pakistan. (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)

টি-২০ বিশ্বকাপ ২০২২ সুপার ১২ পর্বে সাম্প্রতিক ভারত-পাকিস্তান ম্যাচটি তীব্র আগ্রহ সৃষ্টি করেছিল এবং সমর্থকদের উদ্দীপনা সেই হাড্ডাহাড্ডি ম্যাচকে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিল। মেন ইন ব্লুর জয়ে বিরাট কোহলি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং বিপুল দর্শকের উপস্থিতি ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়েছিল। ম্যাচ দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজারেরও বেশী দর্শক এসেছিলেন। সেই ম্যাচ সাফল্যর সঙ্গে আয়োজন করার পরে এখন এমসিজি ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করার বিষয়ে আলোচনা করছে।

এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের দেশে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। দুটি দেশ দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি এবং অন্যান্য দেশগুলি পাকিস্তানে সফর করলেও সম্প্রতি বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন এশিয়া কাপ ২০২৩ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার সাইমন ও’ডোনেল এখন অস্ট্রেলিয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনার কথা প্রকাশ করেছেন।

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে আলোচনার বিষয়ে বলেছেন সাইমন ও’ডোনেল

ও’ডোনেল জানিয়েছেন ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পরেও মানুষের মধ্যে ম্যাচ নিয়ে উৎসাহ কমেনি। তিনি উল্লেখ করেছেন যে ভারত-পাকিস্তান টেস্টের পাশাপাশি ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

“এটি (টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ) অসাধারণ ছিল। সেই ম্যাচটি টুর্নামেন্টে সবচেয়ে বেশী নজর কেড়েছে, লোকেরা ম্যাচ নিয়ে আলোচনা করেই চলেছে। একটি নিরপেক্ষ কেন্দ্রে ৯০ হাজার দর্শক ছিল, ম্যাচে যে আবেগ ছিল, আবহ ছিল, চাপ ছিল তা অসাধারণ,” ও’ডোনেল এসইএন ব্রেকফাস্টে বলেছেন।

ম্যাচটি দুর্দান্ত ছিল। আলোচনা হচ্ছে এখানে একটি টেস্ট ম্যাচ খেলার বিষয়ে। ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ বা ভারত ও পাকিস্তানের মধ্যে একটি টেস্ট ম্যাচেরও সম্ভাবনা রয়েছে,” যোগ করেছেন তিনি।

close whatsapp