ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter)

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ফোরের মঞ্চে প্রথম ম্যাচেই হেরে গিয়ছিল ভারতীয় দল। পাকিস্তানের কাছে সেবার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের মস্তিষ্কে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যে ভারতীয় দল সেই প্রতিশোধ নিতেই মরিয়া হয়েরয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পার্থের পিচে সেই প্রস্তুতি বহুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের। বৃহস্পতিবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামছে টিম ইন্ডিয়া।

প্রথম ম্যাচে রোহি শর্মা সহ বাকিরা খেললেও, বিরাটকোহলি ও লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আর মাঠে বাইরে থাকবেন না বিরাট কোহলিরা। বৃহস্পতিবারই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমে পড়তে চলেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এই কয়েকদিন ছুটি কাটালেও, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আর কোনওরকম খামতি রাখতে চাইছেন না তারাও। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দ্বিতীয় ম্যাচে দেখা যাবে তাঁকে।

প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি বিরাট কোহলি ও লোকেশ রাহুল

চোট সারিয়েফেরার পর থেকে এখনও লোকেশ রাহুলকে তাঁর পুরনো ছন্দে দেখতে পাওয়া যায়নি। বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে নামবেন তিনি। সেইজন্য এদিনের প্রস্তুতি ম্যচে যে লোকেশ রাহুলের দিকেই নজর থাকবে সবচেয়ে বেশী তা বলার অপেক্ষা রাখে না। ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও কিন্তু সেই পারফরম্যান্স দেখা যায়নি লোকেশ রাহুলের ব্যাট থেকে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার মাঠে নামতে চলেছেন লোকেশ রাহুল।

অন্যদিকে এসিয়া কাপ থেকেই ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। প্রায় ১০২০ দিন পর এই এশিা কাপের মঞ্চেই বিরাট কোহলির ব্যাট থেকে দেখা গিয়েছিল বহু কাঙ্খিত সেই ৭১ তম সেঞ্চুরী। শুধুমাত্র তাই নয়, এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই ধারা কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ঘরে রেখেছিলেন বিরাট কোহলি। বিরাটকোহলির হাত ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছিল ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপে নামার এই প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির দিকেই থাকবে সকলের নজর।

বুধবারই সোশ্যাস মিডিয়ায় নিজের প্রস্তুতির ভিডিও শেয়ার করেছেন বিরাট কোহলি। ফিটনেস নিয়ে বরাবরই যথেষ্ট সতর্ক প্রাক্তন ভারত অধিনায়ক। বিশ্বকাপের আগেও যে বিরাট কোহলির নজর সেই দিকরেই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই নিজেকে ফিট রাখছেন তিনি। বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যা্চে নামছে ভারত। এরপর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামবে ভারত।

close whatsapp