“কথা বলা মানুষের কাজ” – সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নেদারল্যান্ডস ম্যাচে ফোকাস রাখছেন হারিস রউফ
পেসার বলেছেন ভুল সমাধান করার চেষ্টা করছেন
আপডেট করা - Oct 29, 2022 6:57 pm

পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ শনিবার বলেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে তাদের হেরে যাওয়ার পরে চারদিক থেকে যে সমালোচনা ধেয়ে এসেছে তা বন্ধ করে দল এখন পরবর্তী ম্যাচের দিকে ফোকাস করার চেষ্টা করছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক রানে হারার আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে শেষ বলে পরাজিত হইয়েছিল পাকিস্তান। টুর্নামেন্টে টিঁকে থাকতে হলে পাকিস্তানকে এখন বাকী ম্যাচ জিতলেই হবে না বরং অন্যান্য দলের ম্যাচেও কাঙ্ক্ষিত ফলের আশা করতে হবে।
পার্থে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ হারার পরেই প্রাক্তন ক্রিকেটাররা চাঁচাছোলা ভাষায় নিন্দা করেছেন বাবর আজমের নেতৃত্বাধীন দলের। শোয়েব আখতার, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রাম কেউই সমানোলচনা করতে ছাড়েননি এবং দলের ব্যাটিংকে “লজ্জাজনক” বলে বর্ণনা করেছেন। তবে হারিস রউফ সেই সমালোচনার দিকে কর্ণপার করছেন না।
“কথা বলা মানুষের কাজ, তাই তারা কথা বলবে। আপনি যে কোন খেলায় সমালোচনার সম্মুখীন হতে পারেন। আমরা এখানে একটি টুর্নামেন্ট খেলতে এসেছি এবং আমাদের ফোকাস সেই দিকেই। তাই আমরা তাদের (প্রাক্তন খেলোয়াড় এবং ক্রিকেট বিশেষজ্ঞ) কথা বেশি না শোনার চেষ্টা করি, যাতে নিজেদের খেলা খেলতে পারি। এমনকি কিছু ইতিবাচক কথাও ক্ষতি করতে পারে এবং নেতিবাচক কথাও ক্ষতি করতে পারে,” ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে বলেছেন রউফ।
পাকিস্তান টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে সুপারস্টার ব্যাটার বিরাট কোহলির অতিমানবিক পারফর্ম্যান্সের সামনে বশ্যতা স্বীকার করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও পাকিস্তানি ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে এবং ১১তম র্যাঙ্কে থাকা জিম্বাবোয়ের বিপক্ষে হেরে এখন মেন ইন গ্রিন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে।
“আমরা যে ধরনের শুরু করতে চেয়েছিলাম তা পাইনি। তবে দলের মনোবল উঁচুতে আছে। খারাপ লাগা আছে কিন্তু আমাদের একে অপরের ক্ষমতার প্রতি বিশ্বাস আছে। আমরা মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমরা একসাথে বসেছি এবং আমাদের ভুলগুলি সমাধান করার চেষ্টা করেছি,” রউফ আরও বলেছেন।
পাকিস্তানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ রায়ান কুক
এখন সামনে নেদারল্যান্ডস, যারা পাকিস্তানের মতোই তাদের সুপার ১২ পর্বের দুটি ম্যাচই হেরেছে। তবে রউফ জোর দিয়ে জানিয়েছেন যে পাকিস্তান তাদের প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। “বিশ্বকাপে কোনো দুর্বল বা শক্তিশালী দল নেই। সবাই একটা আন্তর্জাতিক খেলা খেলছে এবং কাপ জিততে এসেছে,” বলেছেন রউফ।
এদিকে, শনিবার নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক বলেছেন তাঁর দল পাকিস্তানের মোকাবিলা করার জন্য প্রস্তুত। কুক বলেছেন, “আমরা দেখেছি যে পাকিস্তান দল পরাজিত হতে পারে, তাই এটা জেনে ভালো লাগছে। নেদারল্যান্ডসে দিন কয়েক আগে ওয়ার্ল্ড সুপার লিগে তাদের বিরুদ্ধে আমাদের খেলা অনেক আত্মবিশ্বাস দিয়েছে কারণ আমরা সেইসময় বেশ কিছু ম্যাচে কাছাকাছি এসেছিলাম। এইবার সীমা অতিক্রম করার আশা করছি।”