রোহিত, বিরাটের থেকেও সূর্যকুমারকে বোলিং করা কঠিন, মেনে নিচ্ছেন পল ফান মিকেরেন
আপডেট করা - Oct 27, 2022 6:33 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে জয় যাত্রা শুরু করেছে ভারতীয় দল। সেই ম্যাচে আক্রমণাত্মক খেললেও, বেশীক্ষণ মাঠে থাকতে পারেননি সূর্যকুমার যাদব। যদিও নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনও ভুল হয়নি। ব্যাট হাতে প্রছম থেকেই ভয়ঙ্কর মেজাজে ছিলেন সূর্যকুমার যাদব। মাত্র ২৫ বলে ৫১ রান করেছেন তিনি। ম্যাচ শেষে তাঁকে নিয়েই আপ্লুত নেদারল্যান্ডসের তারকা পেসার। বিরাট কোহলি, রোহিত শর্মার থেকেও যে সূর্যকুমার যাদবকে বোলিং করাটা কঠিন তা স্বীকার করতে দ্বিধা করেননি পল ফান মিকেরেন।
সিডনির পিচে এদিন খানিকটা ধীরগতিতেই ব্যাটিং করছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। বিরাট কোহলি ক্রিজে থাকলেও, রানের গতি খানিকটা ধীর গতিতে ছিল। এরপর রোহিত শর্মা সাজঘরে ফিরতেই মাঠে এসেছিলেন সূর্যকুমার যাদব। সেই সময়ই শুরু হয় তাঁর বিধ্বংসী ইনিংস। নেদারল্যান্ডসের বোলাররা তাঁর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি এদিন। আর ম্যাচ শেষে সেই সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে ডাচ পেসারের মুখেই এদিন প্রশংসার সুর।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব
বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, দুজনেই এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রান পেয়েছেন। কিন্তু নেদারল্যান্ডসের পেসার পল ফান মিকেরেনের মতে এই দুই তারকা ব্যাটারের থেকেও সূর্যকুমার যাদবকে বোলিং করাটা অনেক বেশী কঠিন। অন্তত এদিনের ম্যাচে সূর্যকে বোলিং করতে গিয়েই যে তারা সবচেয়ে বেশী চােপের মুখে পড়েছিলেন তা নিয়ে কোনও দ্বিধা নেই নেদারল্যান্ডসের পল ফান মিকেরেনের। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭৯ রান করেছিল ভারতীয় দল।
ম্যাচ সেষে নেদারল্যান্ডসের পল ফান মিকেরেন জানিয়েছেন, “শেষ ১২ মাসে আমরা জানি যে সূর্যকুমার যাদব কেমন পারফরম্যান্স দেখিয়েছেন। যদিএও বেশীদিন নয়, কিন্তু তাঁকে শুরুতেই বোলিং করাটা আমার কাছে বিরাট কঠিন কাজের চেয়ে কম কিছু নয়। রোহিত এবং কোহলির থেকে তাঁর ভুলের সংখ্যাটা অত্যন্তই কম। তারা দুজনও অসাধারণ ক্রিকেটার এবং খানিকটা ট্র্যাডিশনাল। তবে আমি মনে করি সূর্যকুমার যাদবকেই বোলিং করাটা সবচেয়ে চাপের একটা বিষয়”।
এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট কোহলির সঙ্গে ৯৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। সেইসঙ্গে মাঠে আসার পর থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন সূর্যকুমার যাদব। তাঁপর ২৫ বলের ৫১ রানের ইনিংস জুড়ে রয়েছে একের পর এক সুন্দর শট। গোটা ইনিংসটা সাজানো রয়েছে ৭টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি। তাঁর ওভার বাউন্ডারি দিয়েই এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইনিংস শেষ করেছে ভারত।