মন্থর পিচে ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই সম্মিলিত পারফর্ম্যান্স দেখিয়ে পরপর দুই ম্যাচে জয় ভারতের
এই জয়ের ফলে গ্রুপ শীর্ষে ভারত
আপডেট করা - Oct 27, 2022 4:47 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ২৩তম ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল ভারত। দিনের শুরুতে একই কেন্দ্রে হওয়া দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচের স্কোর দেখে মনে হয়েছিল ভারতের ম্যাচেও বড় স্কোর দেখা যাবে। তবে ডাচ বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে ভারতীয় ব্যাটারদের নিয়মিত ব্যবধানে বাউন্ডারি মারতে দেননি এবং প্রাথমিকভা ভারতের রান রেট ৬-এর আশেপাশেই ছিল। তবে ব্যাটিং ইনিংসের শেষের দিকে কিছু বড় হিট এবং ভারতীয় বোলারদের সম্মিলিত প্রয়াসে ভারত ৫৬ রানে জিতেছে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের শুরুটা পরিকল্পনা মতো হয়নি ভারতের কারণ ওপেনার কেএল রাহুল ১২ বলে মাত্র ৯ রান করার পর আউট হয়ে যান। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় তিনি রিভিউ নিলে আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত বদলাতে হত। তবে রিভিউ নিতে উৎসাহী না হওয়ায় নেদারল্যান্ডস তৃতীয় ওভারেই উইকেট পায়। স্কোরবোর্ডে তখন মাত্র ১১ রান।
রোহিত শর্মা ও বিরাট কোহলি তখন ইনিংসকে স্থির রাখার চেষ্টা করলেও উচ্চ রান রেট বজায় রাখতে পারেননি। সেই সময় রোহিত জরুরী বাউন্ডারি মেরে রানের গতি ৬-এর কাছাকাছি রাখছিলেন তবে দ্বাদশ ওভারের আগে কোহলি একটিও বাউন্ডারি মারতে পারেননি। ফ্রেড ক্ল্যাসেনের বলে আউট হওয়ার আগে অধিনায়ক রোহিত শর্মা ৩৯ বলে ৫৩ রান করেন।
এরপরে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের মধ্যে বিশেষ পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটি আট ওভার ব্যাট করে তৃতীয় উইকেটের জুটিতে ৯৫ রান যোগ করে। রোহিত আউট হতেই কোহলি আগ্রাসী হওয়া শুরু করেন। শেষ অবধি কোহলি ৪৪ বলে ৫২ রানে এবং সূর্যকুমার ২৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। যৌথ প্রচেষ্টায় ভারত ১৭৯/২ স্কোর তোলে।
ভারতের বোলাররা রানের নিয়মিত ব্যবধানে উইকেট তুলেছে
নেদারল্যান্ডসের ইনিংসের শুরুটা মন্থর ছিল, এবং অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ও অক্ষর প্যাটেলের সৌজন্যে পাওয়ারপ্লেতে ডাচরা তাদের দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডাউডকে হারায়। ভুবনেশ্বর তাঁর প্রথম দুই ওভারে একটিও রান না দিয়ে এক উইকেট নেয়। ব্যাস ডি লিডা ও কলিন অ্যাকারম্যান একটি পার্টনারশিপ গড়ে ইনিংসকে স্থিত করার চেষ্টা করলেও অক্ষর প্যাটেল আবার উইকেট তোলেন।
মেন ইন ব্লু নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকে এবং দ্বিতীয় ইনিংসে পুরোপুরি আধিপত্য বিস্তার করে। অক্ষর প্যাটেল তাঁর চার ওভারের স্পেলে ২/১৮-র পরিসংখ্যান নিয়ে করেছেন। রবিচন্দ্রন অশ্বিন তাঁর চার ওভারের কোটায় ২১ রান দিয়ে ২ উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ছাড়া ভারতের সব বোলারই ন্যূনতম একটি উইকেট নিয়েছেন। শেষ অবধি নেদারল্যান্ডসের ইনিংস থামে ১২৩/৯ রানে।
ভারতের টানা দ্বিতীয় জয়ের পরে টুইটারের প্রতিক্রিয়া
RT if your team has more points than this samosa 😉 #INDvNED #T20WorldCup pic.twitter.com/GTLXMgBkEv
— Wasim Jaffer (@WasimJaffer14) October 27, 2022
Virat, Rohit, Sky – Top Notch 👏🏻#T20WorldCup
— S.Badrinath (@s_badrinath) October 27, 2022
Virat K and SKY are so good batting together, complement each other perfectly. #INDvsNED
— Shikha Pandey (@shikhashauny) October 27, 2022
What a great start to today's match! Back to Back 50s by King Kohli! Congratulations on a marvelous partnership between @ImVkohli and @surya_14kumar🔥💯 & @ImRo45 for kickstarting today's match with a bang and scoring a half century 💪🇮🇳#INDvsNED #T20WorldCup2022
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 27, 2022
Phir chamka surya.. striking at 204.. the main men at this World Cup. #INDvsNED
— Mohammad Kaif (@MohammadKaif) October 27, 2022
A powerful display of batting by Rohit, Kohli and the superstar Surya. All depends on the line & length of our bowlers now. India should look to restrict Netherlands under 130 runs. #INDvsNED pic.twitter.com/Ln3i25dQCI
— Amit Mishra (@MishiAmit) October 27, 2022
When you speak of consistency, @imVkohli will stand right at the top there. Top performances from the skipper @ImRo45 and @surya_14kumar, as destructive as always. On to our bowlers now! #INDvNED #T20WorldCup
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) October 27, 2022
Another great win @BCCI 🇮🇳❤️ well played skipper @ImRo45 @surya_14kumar and the king himself @imVkohli 😊👏👏👏👏 and great bowlling by all the bowlers 😊👏👏👏 #T20WorldCup #INDvsNED
— Rahul Sharma (@ImRahulSharma3) October 27, 2022
Onwards and Upwards. A clinical win for Team India in Sydney.
Virat , Rohit and Surya scoring half centuries and all the bowlers sharing wickets. Well done @BCCI#INDvsNED pic.twitter.com/pI7ptV0q5L— VVS Laxman (@VVSLaxman281) October 27, 2022