পঞ্চম দিনের প্ৰথম সেশনেই হার মেনে নিতে হল ভারতকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া

India vs Australia
India vs Australia. (Photo Source: Justin Setterfield/Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ফাইনালের পঞ্চম দিনের প্ৰথম সেশনেই হার মেনে নিতে হল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে। শেষ দিনে জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল ২৮০ রানের, হাতে ছিল ৭টি উইকেট। চতুর্থ দিনে ভারত ৯৩ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দিয়েছিলেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে।

তাদের পার্টনারশিপের হাত ধরে চতুর্থ দিনের শেষে ৩ উইকেটে ১৬৪ রানে পৌঁছেছিল ভারত। টপ অর্ডারের প্ৰথম তিনজন ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৬০ বল খেলে ৪৩ রান করেছিলেন। পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার পর ভারত প্রতিভাবান অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ডের একটি ওভারে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার উইকেট হারায়। বিরাট কোহলি অফ স্টাম্পের অনেক বাইরের একটি বল ড্রাইভ করতে গিয়ে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে বসেন। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা উইকেটরক্ষক অ্যালেক্স কেরির হাতে ক্যাচ দিয়ে বসেন। কোহলি ৭টি চার সহ ৭৮ বলে ৪৯ রান করেন। জাদেজা ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।

বিরাট কোহলি আউট হওয়ার পর ভারতের ব্যাটিংয়ের ছন্দপতন ঘটে। অজিঙ্কা রাহানে ৭টি চার সহ ১০৮ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আগের ইনিংসে অর্ধশতরান করার পর এই ইনিংসে ০ রানে আউট হন শার্দুল ঠাকুর। উমেশ যাদব এবং মহম্মদ সিরাজ যথাক্রমে ১২ বলে ১ রান এবং ৬ বলে ১ রান করেন। মহম্মদ শামি ৩টি চার সহ ৮ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ৬৩.৩ ওভারে ২৩৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ২০৯ রানে এই ম্যাচটি জিতে নেয়।

প্ৰথম দল হিসেবে সবকটি আইসিসি ট্রফি জিতল অস্ট্রেলিয়া

ওডিআই বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ আগেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া, বাকি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এইবার সেটিও জিতে নিল অস্ট্রেলিয়া। প্ৰথম দল হিসেবে সবকটি আইসিসি ট্রফি জেতার রেকর্ড করল তারা। এছাড়াও দ্বিতীয় দল হিসেবে ডব্লুটিসির শিরোপা জিতল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলার ছিলেন নাথান লিয়ন। তিনি ১৫.৩ ওভারে ৪১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। স্কট বোল্যান্ড ১৬ ওভারে ৪৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। মিচেল স্টার্ক দুটি এবং প্যাট কামিন্স ১টি উইকেট পান।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের বক্তব্য জানিয়েছেন –

 

close whatsapp