অসন্তুষ্ট ভারতীয় দল, নেদারল্যান্ডস ম্যাচের আগে প্রস্তুতি বাতিল রোহিত শর্মাদের

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter)

টি টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরুটা অসাধারণ করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। তবুও ভারতীয় দলের অন্দরে অসন্তোষ। যদিও দলের কোনও ক্রিকেটারের পারফরম্যান্স কিংবা অন্য কোনও কারণ নয়। সিডনিতে আয়োজকদের ওপরই চূড়ান্ত অসন্তোষ ভারতী. ক্রিকেটারদের। আর খারাপ ব্যবস্থাপনার জন্যই এবার নেদারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্র্যাকটিস সূচী বাতিল করল ভারতীয় দল। বোটেলের থেকে অনুশীলনের জায়গার দুরত্বের জন্যই েমন সিদ্ধান্ত নিল তারা।

বৃহস্পতিবার সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রপের দ্বিতীয় ম্যাচে নামবে ভারতীয়দল। সেই ম্যাচ জিততে পারলেই কার্।ত ভারত পরের রাউন্ডের দিকে অনেক ধাপ এগিয়ে যাবে। কিন্তু সেই ম্যাচ শুরুর হও.ার আগেই চূড়ান্ত অব্যবস্থাপনার জন্য ক্ষুব্ধ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিডনি পৌঁছনোর পর থেকেই খারাপ ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল ভারতীয় দল। আইসিসি পর্যন্ত খে খবর পৌঁছে গিয়েছিল। এবার প্রস্তুতি বাতিল করতেও বাধ্য হল টিম ইন্ডিয়া।

ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ রোহিত শর্মা সহ গোটা ভারতীয় দল

সিডনি পৌঁছনোর পরই খারাপ ব্।বহার এবং খাওয়ার নিয়ে ক্ষোভ প্রখাশ করেছিল ভারতীয় দলের ক্রিকেটাররা। ভারতীয় দলের ব্যবস্থারনায় যারা নিয়ুক্ত ছিলেন, তারা যে বারবার টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করেই চলেছিলেন, তা নিয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের হয়েছিল ভারতীয় দলের তরফে। এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি শুরুর সময়ও বাধার সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। যে কারণ ম্যাচের আগের দিন প্রস্তুতি বাতিল করতেই বাধ্য হয়েছে তারা।

সিডনিতে যে হোটেলে ভারতীয় ল রয়েছে, সেখান থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে ভারতীয় দলের জন্য প্রস্তুতি মাঠের ব্যবস্থা করা হয়েছে। হোটেল থেকে এতটা দূরে প্রস্তুতির ব্যবস্থা করাতেই বেশ ক্ষুব্ধ হয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের আগের দিন সবসময়ই কম পরিশ্রম এবং বিশ্রামের ওপর বিশেষ নজর থাকে যেকোনও দলের। কিন্তু সেখানেই ৪২ কিমি দূরে ভারতীয় দলের প্রস্তুতির ব্যবস্থা করাতেই বেশ ক্ষুব্ধ হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই এবার প্রস্তুতিও বাতিল করা হয়েছে ভারতীয় দলের তরফে।

অন্যদিকে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা বেশ ভালভাবেই শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই পাকিস্তানকে কার্যত একাই শেষ করে দিয়েছিলেন বিরা কোহলি। এবার তাদের সামনে রয়েছে নেদারল্যান্ডস। সেই ম্যাচ জিতে টি ইন্ডিয়া সেমিফাইনালের দিকে এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp