টি২০ বিশ্বকাপ ২০২২ঃ বাংলাদেশের হয়ে যে তিন ক্রিকেটার সর্বোচ্চ উইকেট নিতে পারেন

Bangladesh Team
Bangladesh Team. (Photo by Francois Nel/Getty Images)

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা । এরপরই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আগাী ২২ অক্টোবর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছে অস্ট্রেলিয়া। মাঝে দুদিনের বিরতি। তারপরই টি টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর যাত্রা শুরু করকবে বাংলাদেশ ব্রিগেড। ইতিমধ্যেই বাংসাদেশকে নিয়ে আরম্ভ হয়ে গিয়েছে নানান জল্পনা। এশিয়া কাপে এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্রিগেড। সেখানেই শেষপর্যন্ত তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়েই চলছে নানান জল্পনা।

এবারের এশিয়া কাপে প্রথম হিসাবে ছিটকে গিয়েছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে। গতবারের বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, প্রতিবারের বিশ্বকাপেই কিন্তু চমক দেখিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের বিশ্বকাপে তো ওয়েস্ট ইন্ডিজের মতো দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপের বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছিল তারা। ব্যাটিংয়ের পাশাপাশি এবার বাংলাদেশের বোিংয়ের দিকেই নজর রয়েছে সকলের।

বিশ্বকাপের মঞ্চে বরাবরই বাংলাদেশের বোলাররা তাদের ব্যাটারদের কাজটা অনেকটা সহজ করে দিয়েছিল। এবারের বিশ্বকাপেও যে সেই কাজটা বাংলাদেশের বোলাররা করতে পারবেন তেমনটাই প্রত্যাশা করতে পারেন তাদের সমর্থকরা। এছাড়া তাদের দলেও রয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের মতো তারকা বোলাররা। আর এদের হাত ধরেই যে বাংলাদেশের সমর্থকরা  নতুন করে স্বপ্ন দেখতে পারেন তা বলার অপেক্ষা রাখে না।

টি টোয়েন্টি বিশ্বকাপে যে তিন ক্রিকেটার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নিতে পারেন

১. মুস্তাফিজুর রহমান

Mustafizur Rahman
Mustafizur Rahman. (Photo by DAVID ROWLAND/AFP via Getty Images)

শেষ আট বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে আসছেন তিনি। ক্রিকেটের বাইশগজে বাংলাদেশের সাফল্যের জন্য বহু অবদান রয়েছে এই তারকা ক্রিকেটারের। বিশেষ করে এই ২৭ বর্ষীয় তরুণ ক্রিকেটারের অফ কাটার বারবারই তাবড় তাবড় ব্যাটারদের সমস্যার সামনে ফেলেছে। এবারও অস্ট্রেলিয়ার ংাটিতে যদি তেমনটা হল তবে যে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না তা বলার অপেক্ষা রাখে না।

টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চে এই বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমানের দুর্ধর্ষ স্পেলের যে বাংলাদেশের সবচেয়ে বেশী প্রয়োজন রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে সুপার টুয়েলভের মঞ্চে তাবড় তাবড় দেশের বিরুদ্ধে খেলতে নামতে হবে বাংলাদেশকে। ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। অতীত পরিসংক্যান অনুয়ায়ী েই প্রতিটি দেশের বিরুদ্ধেই কিন্তু ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন মুস্তাফিজুর রহমান।

২০১৫ সালে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন মুস্তাফিজুর রহমান। তাঁর অসাধারণ বোলিংয়ের ওপর ভর করেই ভারতের মতো দলের বিরুদ্ধে প্রতমবার একদিনের সিরিজ জিতেছিল বাংলাদেশ। একইবছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বাংলাদেশের সিরিজজয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই মুস্তাফিজুর রহমান।

Page 1 / 3
Next

close whatsapp