ভারতের ব্যাটিং লাইন-আপে আরও বেশী বাঁ-হাতি ব্যাটার খেলানোর আহ্বান সচিনের
টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে ভারত মাত্র দুজন বাঁ-হাতি ব্যাটার নিয়েছে
আপডেট করা - Oct 18, 2022 11:11 am

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার স্পষ্ট করে দিয়েছেন যে অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের প্রথম একাদশে একজন বাঁ-হাতি ব্যাটার দরকার। এই প্রসঙ্গে সচিন আরও উল্লেখ করেছেন যে বাঁ-হাতিরা দলে কেবলমাত্র একটি বাড়তি মূল্য প্রদান করে না, বরং ব্যাটিংয়ের ক্ষেত্রে বৈচিত্র্যও প্রদান করে।
আইসিসি টুর্নামেন্টের জন্য ভারত যে স্কোয়াড নির্বাচন করেছে তাতে মাত্র দুইজন বাঁ-হাতি ব্যাটার রয়েছেন। একজন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত ও অন্যজন হলেন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এশিয়া কাপের সময় হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন এবং অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান দীর্ঘদিন ধরে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে সুযোগ পান না।
কোন সন্দেহ নেই যে বাঁ-হাতিরা বাড়তি মান যুক্ত করে: সচিন তেন্ডুলকার
“কোন সন্দেহ নেই যে বাঁ-হাতিরা বাড়তি মান যুক্ত করে, এবং এর জন্য বোলারদের সামঞ্জস্য ঠিক করতে হয়, ফিল্ডারদের সামঞ্জস্য করতে হয়, এবং যদি তারা ধারাবাহিকভাবে স্ট্রাইক ঘোরাতে সক্ষম হয় তবে সেটা বোলাররা একেবারেই উপভোগ করে না,” ইএসপিএনক্রিকইনফো দ্বারা তেন্ডুলকার উদ্ধৃত হয়েছেন।
তরুণ প্রতিভাবান ব্যাটার ঋষভ পান্ত তরুণ টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে চিত্তাকর্ষক পারফর্ম্যান্স করলেও, টি-টোয়েন্টিতে তিনি পঞ্চাশের বেশী ম্যাচ খেলে ফেললেও কখনই খুব বেশী ভরসাযোগ্য হয়ে উঠতে পারেননি। তাই, অভিজ্ঞ দীনেশ কার্তিককে প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে প্রথম একাদশে নির্বাচিত হচ্ছেন মূলত তাঁর ফিনিশিং দক্ষতা এবং সংক্ষিপ্ততম ফর্ম্যাটে স্বল্প সময়ে তাৎপর্যপূর্ণ প্রভাব রাখতে পারার ক্ষমতার কারণে।
আগামী ২৩শে অক্টোবর রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের মাধ্যমে ভারত তাদের সুপার ১২ অভিযান শুরু করবে। সোমবার, ১৭ই অক্টোবর, গাব্বাতে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফর্ম করেছে।
সূর্যকুমার যাদব ও কেএল রাহুলের হাফ সেঞ্চুরির সৌজন্যে ১৮৬ রান তলার পরে শেষ ওভারে সিনিয়র পেসার মহম্মদ শামির অনবদ্য বোলিংয়ের ফলে টিম ইন্ডিয়া ৬ রানে ম্যাচ জেতে। বুধবার, ১৯শে অক্টোবর, গত বছরের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের পরবর্তী প্রস্তুতি ম্যাচে আরও ভালো পারফর্ম্যান্সের আশা করবে মেন ইন ব্লু।