টি টোয়েন্টি বিশ্বকাপে বেন স্টোকসকে নিয়ে আশাবাদী মোঈন আলি

Ben Stokes
Ben Stokes. (Image Source: Twitter)

২০২২ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে ফিরেছেন বেন স্টোকস। কিন্তু সেই চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। সামনেই রয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বেন স্চোকসের এমন পারফরম্যান্স দেখার পর য়ে প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবিক। ইতিমধ্যেই বিশ্বকাপের দলে তাঁকে রাখা নিয়েও নানান কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতেই বেন স্টোকসের পাশে দাঁড়াচ্ছেন তাঁরই সতীর্থ  মোঈন আলি। বিশ্বকাপে বেন স্টোকসকে নিয়ে আশার সুরই শোনাযাচ্ছে এই তারকা ক্রিকেটারের মুখে।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিচে তাদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছে ইংল্যান্ড। সেখানেই দুর্ধর্ষ ফর্মেরয়েছেন ব্রিটিশ বাহিনী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জিতেই সিরিজ জয় হয়ে গিয়েছে ইংল্যান্ডের। ডেভিড মালান, জস বাটলাররা দুর্ধর্ষ পারফরম্যান্স দেকিয়েছেন সেখানে। সেই দলেই এবার রয়েছেন বেন স্টোকসও। ২০২২ সালেই ভারতের টি টোয়েন্টি দলে এসেছেন বেন স্টোকস। কিন্তু একেবারেই ব্যাটা রান পেতে সফল হননি তিনি। আর স্টোকসের এই ফর্মটাই চিনম্তা বাড়াচ্ছে অনেকের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে মাত্র ১৬ রান করেছেন বেন স্টোকস

সেই পরিস্থিতিতে অবশ্য বেন স্টোসকের পাশেই দাঁড়াচ্ছেন তাঁর সতীর্থ মোঈন আলি। এই বছর এখনও পর্যন্ত তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বেন স্টোকস। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৬ রানই করতে পেরেছেন তিনি। আর এই পারফর্মযান্সটা অনেকেই প্রশ্ন তোলার জন্য যথেষ্ট।কেউ কতেউ তাঁর এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের সদস্য হিসাবে থাকা নিয়েও প্রশ্ন তুলতে পিছপা হননি।

এই প্রসঙ্গেই মোঈন আলি জানিয়েছেন, “এই মুহূর্তে পপের কয়েকটি ম্যাচেও যদি বেন স্টোকস রান না করেন তবে আমি অন্তত সেসব নিয়ে একেবারেই চিন্তিত নই। আমি জানি যেই মাত্র বিশ্বকাপ আসবে সেখানে বেন স্টোকস ভাল পারফর্ম্যান্সই দেখাবেন। বেন স্টোকসের মতো ক্রিকেটার যদি এই মুহূর্তে রা নাও পায়, তাঁর মতো ক্রিকেটারকে দলে রাখাটা সবসময়ই একটা বিলাসিতা”।

২০২১ সালে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল বেন স্টোকসকে। সেই পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে বেন স্টোকসের রান ছিল মাত্র ৮৪। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপও খেলেননি তিনি। মানসিক চাপ কমানোর জন্যই টি টোয়েন্টি বিশ্বকাপের থেকে নাম তুলে নিয়েছিলেন বেন স্টোকস। এই বছরই ফের ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে ফিরেছেন বেন স্টোকস। এবার কিন্তু আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

অন্যদিকে এবারই টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াডে এসেছেন এই তারকা ক্রিকেটার। টেস্টে নিজের দক্ষতা দেখিয়েছেন বেন স্টোকস। বিশ্বকাপেও তিনি সফল হতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp