ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে চোটের কবলে আসিফ আলি, চিন্তা বাড়ছে পাকিস্তানের

Asif Ali
Asif Ali. ( image source; Twitter )

টি টোয়েন্টি বিশ্বকাপের সময় যত এগিয়ে আসছে, ততই যেন চোট আঘাত নিয়ে চিন্তা কমছে না পাকিস্তানের। হাতে রয়েছে আর মাত্র ৯ দিন সময়। এরপরই চির প্রতিদ্বন্দ্বী ভাররকের বিরুদ্ধে নামবে পাকিস্তান।  শাহিন আফ্রিকি চোট সারিয়ে ফিরেযদি পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান, তবে আসিফ আলিকে নিয়ে নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে এই পাকিস্তান শিবিরে। ত্রিদেশীয় সিরিজ চলাকালীনই হাঁটুতে চোট পেয়েছেন পাকিস্কতানের মিডল অর্ডার ব্যাটার আসিফ আলি। আর তাতেই কিন্তু চিন্তা বেড়েছে পাকিস্তান শিবিরে।

এই মুহূর্তে নিউ জিল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। সেখানেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এই অঘটন ঘটেছে। ফিল্ডিংয়ের সময়ই হাঁটুতে চোট পেয়েছেন আসিফ আলি। পাকিস্তান ক্রিকেট দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি। সেই চোট পাওয়ার পর থেকেই আর মাঠে দেখা যায়নি তাঁকে। সামনেই রয়েছে বিশ্বকাপের ভারতের বিরুদ্ধে ম্যাচ।  তার আগে আসিফ আলির মতো ক্রিকেটারের চোট যে পাকিস্তান শিবিরকে চিন্তায় রাখবে তা বলাই বাহুল্য।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছেন আসিফ আলি

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বাইউন্ডারি লাইনে ফিল্ডিং করচিলেন আসিফ আলি।  সেই সময় মহম্মদ ওয়াসিম জুনিয়রের বোলিংয়ের জবাবে ডেভন কনওয়ে জোরালো শট খেলেছিলেন। সেই শট বাঁচাতে গিয়েই বাউন্ডারি তে বেশ ঝুঁকি নিয়েই ডাইভ দিয়েছিলেন আসিফ আলি। সেই সময়ই মাঠে হাঁটুতে চোট পান তিনি। এরপরই মাঠে ফিজিওকে আসতে দেখা যায়। বেশ কিছুক্ষণ সেখানে তাঁর চিকিত্সাও চলে। কিন্তু বেশ কিছুক্ষণ পর মাঠ ছাড়তে দেখা যায় আসিফ আলিকে। আর তাতেই যেন চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কপালে।

পাকিস্তানের হয়ে বরাবরই বড় শট খেলতে দেখা গিয়েছে এই আসিফ আলিকে। যদিও এশিয়া কাপে সেভাবে সফ হতে পারেননি তিনি। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে তাঁর মতো ক্রিকেটার যে পাকিসতান শিবিরকে অন্যতম আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতিতেই আসিফ আলির চোট পাওয়াটা একেবারেই স্বস্তি দিচ্ছে না তাদের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁর চিকিত্সা। কিন্তু হাতে সময়ও কুব একটা বেশী নেই পাকিস্তানের। ৯ দিন পরই বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে সবচেয়ে হাই ভোন্টেজ ম্যাচে নামতে চলেছে পাকিস্তান।

কয়েকদিন আগেই চোট পেয়েছিলেন শাহিন আফ্রিদি। তিনিও এবার এশিয়া কাপে খেলেননি। তা নিয়ে কম চিন্তায় ছিল না পাকিস্্তান শিবির। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তান শিবরে ফিরেছেন তিনি। কিন্তু এবার চোটের কবলে আসিফ আলি। চোট আঘাতের চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান শিবিরে।

close whatsapp