ভারতের বিরুদ্ধে খেলার পরিকল্পনাই এবার সবার সামনে আনলেন বাবর আজম
আপডেট করা - Oct 13, 2022 8:07 pm

গতবারের টি টোয়েন্টিবিশ্বকাপে ইতিহাস তৈরি করেছিলেন বাবর আজমরা। যে কাজ অতীতে কোনওতারকা পাকিস্তান ক্রিকেটারই করতেপারেননি, সেটাই করে দেখিয়েছিলেন বাবর আজমরা। প্রথমবার কোনও বিশ্বকাপের ম়্চে ভারতীয় দলকে হারিয়েছিল পাকিস্তান। আর সেটাই যে বাবর আজমদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এবারের বিশ্বকাপেও প্রেক্ষাপতটা খানিকটা গতবারের মতোই। আদামী ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ভারতের বিরুদ্ধেই যাত্রা শুরু করেত চলেছে পাকিস্তান।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ য়ে বিশ্বকাপর মঞ্চে সবসময়ই একটা আলাদা মাত্রা এনে দেয়তা বলার অপেক্ষা রাখে না। আর সেই ম্যাচের পারদ যে সবসময়ই উর্ধ্বমুকী সেটাও সকলেরই জানা। এবারও ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারতের বিরুদ্ধে ম্যাচে নামা মানেই যে বাড়তি চাপ এবং উত্তেজনা থাকবে তা মানতে কোনও দ্বিধা নেই পাক অধিনায়ক বাবর আজমের। সেই জায়গাতেই এবার সংযত থাকার বার্তা দিচ্ছেন বাবর আজম।
আগামী ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ
ভারতের বিরুদ্ধে ম্যাচটা সবসময়ই তাদের কাছে আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা। গতবার সাফল্য পেয়েছিল পাকিস্তান। এবারও সেই ধারাই ধরে রাখতে মরিয়া হয়ে রেয়ছে পাকিস্তান শিবির। আর সেই লক্ষ্যে চাপহীন এবং মাঠা ঠান্ডা রেখেই ক্রিকেট খেলার বার্তা দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে ম্যাচে উত্তেজিত নয়, মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা মাফিক খেলাই নাকি তাদের প্রধান পরিকল্পনা। ইতিমধ্যে তাদের প্রস্তুতি প্রায় সারার পথেই। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছে গোটা দল।
বিশ্বকাপে ২৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে নামবে তারা। তার আগে সেই ম্যাচ প্রসঙ্গে বাবর আজম জানিয়েছেন, সত্যি কথা বলতে এই সিরিজ এবং আমাদের প্রস্তুতি কিন্তু সেই ম্যাচের জন্যই সবচেয়ে বেশী রয়েছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনার পারদ চড়ায়। সেই ম্যাচেই চাপহীন এবং ঠান্ডা মাথায় থাকাটাই আমাদের কাছে প্রধান পরিকল্পনা। সেটাই ভারতের বিরুদ্ধে আমাদের ভাল পারফর্ম করতে সবচেয়ে বেশী সাহায্য করবে। আর সেই ম্যাচেপ দিন নিজেদের একশো শতাংশ দেওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য।
এই মুহূর্তে নিউ জিল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে ত্রি দেশীয় টি টোয়েন্টি প্রতিযোগিতা খেলছে পাকিস্তান। ইতিমধ্যেই তারা ফাইনালেও পৌঁছে গিয়েছে। ভারতের বিরদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে যে তাদের প্রস্তুতি বেশ ভালভাবেই হয়েছে তা বলতে কোনও দ্বিধা নেই পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের। এবার শুধুই ভারতের বিরুদ্ধে নামার অপেক্ষায় রয়েছে তারা।