টি২০ বিশ্বকাপে শাহিনের মোকাবিলা করার জন্য ভারতীয় ব্যাটারদের পরামর্শ গৌতম গম্ভীরের
আপডেট করা - Oct 13, 2022 5:45 pm

গতবারের পর এবারও, টি টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিসেতানের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। গতবারের স্মৃতি এখথনও টাটকা রয়েছে প্রত্যেকটি ভারতীয় ক্রিকেটারের মনে। সেই মতো প্রস্তুতিও হচ্ছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটররা। তার আগেই ভারতীয় ব্যাটারদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। বিশেষ করে শাহিন আফ্রিদির বিরুদ্ধে কেমনভাবে ভারতীয় ব্যাটারদের খেলা উচিত্ তা নিয়েই পরামর্শ দিয়েছেন তিনি। ভয়না পেয়ে, শাহিনের বলে রান করারই পরামর্শ দিচ্ছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলের সামনে পাকিস্তান শিবিরের বরাবরই প্রধান অস্ত্র হয়ে উঠেছেন শাহিন আফ্রিদি। এবারে এশিয়া কাপে খেলতে না পারলেও, চোট সারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপেই পাকিস্তান শিবিরে ফিরেছেন তিনি। আর এই সংবাদটা যে ভারতীয়দলের কাছে খুব একটা ভাল নয় তা বেশ স্পষ্ট। বারবারই ভারতীয় দলের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শাহিন আফ্রিদি।
২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত
এবারও য়ে সেই সম্ভাবনাই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই ভারতীয় ব্যাটারদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে শাহিন আফ্রিদির বোলিংকে ভয় পাওয়া কিংবা কোনওরকমে তা বাঁড়ানো এই মানসিকতা থেকে সরে আসতে হবেটিম ইন্ডিয়ার ব্যাটারদের। শাহিনের প্রতিটি বল থেকেই রান তুলে নেওয়ার চেষ্টা করতে হবে ভারতীয় ব্যাটারদের। ভারতের টপ অর্ডারের ব্যাটারদের ওপর অবস্য ভরসা রাখছেন গৌতম গম্ভীর।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যখনই শাহিন আফ্রিদির মুখোমুখি হবেন ব্যাটাররা সেই সময় তাঁর বোলিং থেকে বাঁচা নয়, কেমনভাবে তাঁর প্রতিটি বল থেকে রান তুলে নেওয়া যায় সেই চেষ্টাই করতে হবে ভারতীয় ব্যাটারদের। ব্যাকফুটেই হোকত কী ফ্রন্টফুটেই হোক, কখনোই শাহিন আফ্রিদির বল থেকে বাঁচতে হব এই চিন্তা মাথায় রাখলে হবে না। কারণ টি টোয়েন্টিতে এমন কিছু করা যায়না। বিশেষ করে ভারতীয় ব্যাটারদের বেশী রান করতে হবে। ব্যাটিং পজিশনের সঙ্গে বোলিংয়ের সময়ের দিকেও নজর রাখতে হবে তাদের”।
গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই সবচেয়ে বড় অঘটন ঘটেছিল ভারতীয় দলের। শাহিন আফ্রিদির দাপুটে বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। ভারতের টপ অর্ডার সেদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি। রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। এই তিনজনই সেই ম্যাচে ছিলেন শাহিন আফ্রিদির শিকার।
০ ও ৩ রানে সাজঘরে ফিরেযিতেন সেদিন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। বিরাট কোহলি ৫৭ রান করলেও, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য সেদিন তা যথেষ্ট ছিল না। এবার যাতে সেই একই ভুল ভারতীয় দলের ব্যাটাররা না করে, তার জন্যই পরামর্শ দিচ্ছেন গৌতম গম্ভীর।