৭ রানের আক্ষেপ ভুলে ৯৩ রানের ইনিংসের দিকেই ঈশান কিষাণকে ফোকাসের পরামর্শ আকাশ চোপড়ার
আপডেট করা - Oct 10, 2022 4:35 pm

রবিবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের হাত ধরে দুরন্ত পারফরম্যান্সপ্রদর্শন করেছে ভারচীয় দল। প্রথম ম্যাচে হেরে যে সিরিজে একসময় ভারতীয় দল পিছিয়ে পড়েছি। ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের হাত ধরে সেই সিরিজেই সমতা ফিরিয়েছে টিম ইন্ডয়া। একটানা ব্যর্থ হলেও এই ম্যাচেই জ্বলে উঠেছিলেন ঈশান কিষাণ। তাঁর হাত থেকেই এদিন ছিল ছয়ও চারের বন্যা। কিন্তু একটা আফসোস রয়েই গিয়েছে। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চরী হাতছাড়া হয়েছে এই কতরুণ ক্রিকেটারের।
ম্যাচ শেষেই সেই কথা শোনা গিয়েছিল ঈশান কিষাণের মুখে। এবার সেই ঈশান কিষাণের উদ্দেশ্যেই বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে যে সাত রানের জন্য তাঁর সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল, তা নিয়ে যে ঈশান কিষাণকে বিশেষ ভাবতে মানা করছেন আকাশ চোপড়া। বরং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশান কিষাণ যে ৯৩ রান করেছেন সেদিকেই ঈশান কিষাণকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৪ বলে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন ভারতীয় দল শুরুটাখুব একটা ভালভাবে করতে পারেনি। বিশেষ করে দলে ওরপেনং জুটি কিন্তু ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে ছিল। সেই জায়গা থেকেই শ্রেয়স আইয়ারের সঙ্গে ভারতীয় দলের হাল ধরেন ঈশান কিষাণ। সময় যত এগিয়েছে, ততই আক্রমণক্মর হয়ে উঠেছিলেন ঈশান কিষাণ। রাঁচি তাঁর ঘরের মাঠ। সেখানেই অনেকে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরীর প্রত্যাশায় ছিলেন। যদিও শেষপরপ্যন্ত তা হয়নি। কিন্তু ঈশানের ৯৩ রানের ইনিংসটা কিন্তু সকলের মনে টাটকা রয়েছে।
এই প্রসঙ্গেই আকাশ চোপড়া জানিয়েছেন, “এদিন ঈশান কিষাণ কেশভ মহারাজের বিরুদ্ধে শুরু থেকেই একটু আক্রমণাত্মক ছিলেন। যদিও বাঁ হাতি স্পিনারদের বিরুদ্ধে কিন্তু ঈশান কিষাণের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। আ্যানরিচ নর্তজের বিরুদ্ধে যেভাবে তিনি ব্যাটিং প্রদর্শন করেছেন তা এক কথায় অনবদ্য। তিনি ৯৩ রান করেছিলেন। আমাপর মতে এই মুহূর্তে সেই মাইলস্টোনের কথা বুলে যাওয়াই উচিত্ ঈশান কিষাণের। কারণ যা কাজ হওয়ার তা হয়ে গিয়েছে। আমার মতে সেই সাত রানের আক্ষেপ ভুলে ৯৩ রানের দিকেই ফোকাস করা উচিত্ । সেঞ্চুরী শীঘ্রই পাবেন তিনি”।
ঘরের মাঠে সেঞ্চরী না পাওয়ার আক্ষেপ ঈশান কিষাণেরও রয়েছে। যদিও দলের জয়ের সামনে অবশ্য সেসব খুব একটা বড় নয় ীশান কিষাণের কাছে। ম্যাচ শেষে সেই কথা শোনাও গিয়েছিল ঈশান কিষাণের মুখে। এই পারফরম্যান্সটাই এখন ধরে রাখতে চান তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ।