জসপ্রীত বুমরার পরিবর্তে ভারতীয় শিবিরে এলেন মহম্মদ সিরাজ

Mohammed Siraj
Mohammed Siraj. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

প্রথম ম্যাচেই খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। জল্পনাটা সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল। পিঠের সমস্যার জেরে শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা সিরিজ তো বটেই, টি টোয়েব্টি বিশ্বকাপ থেকেও চিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। হাতে সময় কম।তাঁর পরিবর্ত ক্রিকেটার দলে নিতে খুব একটা দেরী করল না ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে এলেন মহম্মদ সিরাজ। জসপ্রীত বুমরাহ-র পরিবরক্তেই ভারতীয় শিবিরে নেওয়া হল মহম্মদ সিরাজ। আগামী ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয়টি টোয়েন্টিতে নামবে ভারত।

বৃহস্পতিবারই ভারতীয় শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা  লেগেছে। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয়দলের যে বোলিং লাইনআপের প্রধান শক্তি ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু সেই বুমরাি পিঠের সমস্যার জেরে দল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় টি টোয়েন্টি বিশ্বকাপে কাকে খেলানো হবে তা নিয়েই শুরু হয়েছিল বিস্তর জল্পনা। যদিও তা নিয়ে এখনই কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে নির্বাচকরা। মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি ,  এই দুটো নামই শোনা যাচ্ছিল।

দেশের জার্সিতে এখনও পর্যন্ত মাত্র ৫টি টি টোয়েন্টি খেলেছেন মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহম্মদ সিরাজকেই ভারতীয়দলে নেওয়ার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। তবে টি টোয়েনন্টি বিশ্বকাপ নিয়ে আরও কয়েকদিন অপেক্ষা করেই সিদ্ধান্তটা নিতে চাইছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজটাই যে ভারতীয় দল নির্বাচনের প্রধান মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারত। সেখানেই দীর্ঘদিন পর ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি ম্যাচে নামবেন মহম্মদ সিরাজ।

এশিয়া কাপের আগেই এবার পিঠের এই সমস্যার জেরে ভা্রতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্পীত বুমরাহ। আর তাঁর অনুপস্থিতি যে ভারতীয় শিবিরে কত বড় পার্থক্য গড়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে এশিয়া কাপের পরই ভারতীয় শিবিরে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। আর সেটাই যথেষ্ট স্বস্তি দিয়েছিল সকলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচখেলতে না পারলেও, পরপর দুই ম্যাচেই কিন্তু যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছি্লেন এই তারকা বোলার।

কিন্তু শেষরক্ষা হল না। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগেই পের সেই পিঠের সমস্যা। আর তাতেই দক্ষিণ আফ্রিকা সিরিজ তো বটেই, ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকেও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর জায়গায় এসেছেন মহম্মদ সিরাজ।

close whatsapp