অর্শদীপ সিংকে প্রশংসায় ভরালেন প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা

India Team
India Team. ( Image Source: twitter/ bcci )

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ হয়নি তাঁর। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছিলেন অর্শদীপ সিং। আর তাঁর প্রত্যাবর্তনটা যে একেবারেই অসাধারণ হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দেশের জার্সিতে কেরিয়ারের সেরা পারফরম্যান্সটা দেখিয়েছেন অর্শদীপ সিং। তাঁর পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। সেই তালিকাতেই এখন নতুন সংযোজন রবীন উথাপ্পা। অর্শদীপ সিংয়ের মধ্যে বড় মঞ্চের প্রতিযোগিতায় খেলার চ্যালেঞ্জ নেওয়ার একটা দক্ষতা রয়েছে বলেই মনে করছেন তিনি।

এবারের এশিয়া কাপেও দেশের জার্সিতে বেশ ভালই পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন এই তরুণ ভারতীয় বোলার। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ক্যচ মিস করাটাই যেন সমস্ত হিসাব বদলে দিয়েছিল। হঠাত্ই সমালোচনায় মুখ হয়েছিল সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে অর্শদীপ সিংকে নিয়ে আরম্ভ হয়েছিল নানান কথাবার্তা। যদিও সেসবে কান দিতে নারাজ ছিলেন ২৩ বর্ষীয় এই তরুণ ভারতীয় বোলার। মাঠেই জবাবটা দিতে চেয়েছিলেন। সেটাই করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ সিং

অর্শদীপ সিংয়ের এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা। তাঁর মতে অর্শদীপ সিং এমন একজন ক্রিকেটার যিনি  বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমানের অপেক্ষাতেই থাকেন। এছাড়াও রবীন উথাপ্পা মনে করেন যে অর্শদীপ সিং ধীরে ধরে ভারতীয় বাঁহাতি পেসার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলতে পারবেন। অর্শদীপ সিংয়ের এমন পারফরম্যান্স দেখে এখন সকলেই আপ্লুত।

তাণর প্রসঙ্গে রবীন উথাপ্পা জানিয়েছেন, “ভারত থেকে পরবর্তী বাঁহাতি ফাস্ট বোলার হয়ে ওঠার দক্ষতা রয়েছে অর্শদীপ সিংয়ের। যদিও তিনি এখনও অনেকটাই অনভিজ্ঞ। আর সেই কারণেই আমাদের সকলকে এখনই এই তরুণ ক্রিকেটারের থেকে অনেক বেশী প্রত্যাশার করার বাবনাটা ছাড়তে হবে। তাদেরকে খানিকটা সময় দেওয়া অনেক বেশী গুরুত্বপূর্ণ একটা কাজ। তিনি এমন একজন ক্রিকেটার যে বড় চ্যালেঞ্জ নিতেই ভালবাসে”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্যত এক ওভারেই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন অর্শদীপ সিং। মাত্র এক ওভারে ৬ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন তিন উইকেট। ডেভিড মিলার, কুইন্টন ডিককদের মতো তারকা ব্যাটারদের সাজখঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই অপ্শদীপ সিং। দেশের জার্সিতে সুযোগ পাওয়ার পর থেকেই নিজের দক্ষতা প্রমাণ করা শুরু করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সেরার শিরোপাও তুলে নিয়েছিলেন অর্শদীপ সিং।

সেই অর্শদীপ সিংকে নিয়েই এখন প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা।

close whatsapp