দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথমে ব্যাটিং করে জেতাই লক্ষ্য তাদের, জানালেন বিক্রিম রাঠোর
আপডেট করা - Sep 27, 2022 7:31 pm

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্চ্রেলি.ার মতো দলের বিরুদ্ধে জেতাটা যে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তাবলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় দলও এতেবারে স্বস্তিতে নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা সিরিজ জিততে পারলেও, বেশ কয়েকটা জায়গায় কিন্তু সমস্যা রয়েই গিয়েছে ভারতীয় দলের। যার মধ্যে প্রধান হল প্রথম ব্যাটিং করে জেতা। সেই দিকেই এখন নজর দিয়েছে টিম ইন্ডিয়া।
টি টোয়েন্টি ক্রিকেটের এই মুহূর্তে নতুন ট্রেন্ডিং হল রান তাড়া করে জেতা। এশিয়া তাপ থেকেই দেখা যাচ্ছে যে দল প্রথমে ব্যাটিং করছে, বড় রান করতে পারলেও ম্যাচ জিততে পারছে না। শ্রীলঙ্কা থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল বারবারই প্রথমে ব্যাটিং করে হেরে গিয়েছে। সেই চিত্রটা বদলায়নি সদস্য সমাপ্ত এসিয়া কাপের মঞ্চেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেই ঘটনার পূণরাবৃত্তি হয়েছিল। ২০৮ রান করেও জিততে পারেনি ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে বড় রান করেও হেরেছিল ভারত
২৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। এই সিরিজ শুরু হওয়ার আগে প্রথমে ব্যাটিং করে জেতার দিকেই প্রধান নজর রয়েছে ভারতীয় দলের। সেভাবেই নিজেদের প্রস্তুত করচে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করে বড় রান করতে পারলেও, জয় অধরাই থেকে যাচ্ছে টিম ইন্ডিয়ার। সেই ট্রেন্ডটাই এবার বদলাতে মরিয়া ভারতীয় শিবির। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই মহরা।
এই প্রসঙ্গে বিক্রম রাঠোর জানিয়েছেন, “বিভিন্ন পরিস্থিতিতেই আমরা যথেষ্ট ভাল ব্যাটিং করেছি। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রেই আমরা লক্ষ্য করা রান কিংবা তার থেকে বেশী রানও করতে পেরেছি। প্রথমে ব্যাটিং করে প্রতিপক্ষকে দেওয়া লক্ষ্য কেমনভাবে সামাল দিয়ে ম্যাচ জেতা যায় সেদিকেই এখন আমাদের প্রধান নজর রয়েছে”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২০৮ রান করেও জিততে পারেনি ভারতীয় দল। সেই হার থেকে শিক্ষা নিয়েই েখন নিজেদের প্রস্তুত করছে তারা। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে আবার চোট আঘাতের চিন্তাও বাড়াচ্ছে টিম ইন্ডিয়াকে। করোনার জন্য ছিটকে গিয়েছেন মহম্মদ সামি। এখইসঙ্গে ছিটকে গিয়েছেন দীপক হুডাও।
ইতিমধ্যেই অবশ্য ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন অর্শদীপ সিং ও শাহবাজ আহমেদ। শোনাযাচ্ছে শ্রেয়স আইয়ারও নাকি মঙ্গলবারই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল সাফল্য পায় কিনা সেটাই এখন দেখার।