পার্থের বাউন্সি পিচেই টি টোয়েন্টি বিশ্বকাপের মহড়া সারবে টিম ইন্ডিয়া

Team India
Team India. (Photo Source: BCCI)

রাহুল দ্রাবিড়ের আবেদনে সাড়া দিল ভারতীয় ক্রিকেট কন্চ্রোল বোর্ড। মেলবোর্ন কিবা সিডনি নয়, পার্থের বাউন্সি পিচেই হবে টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ মুহূর্তের মহড়া। সেইসঙ্গে রাহুল দ্রাবিড়ের বাড়তি প্রস্তুতি ম্যাচের আবেদনেও সাড়া দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্তত দু সপ্তাহ আগে বিশ্বকাপের উদ্দেশে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া। ওয়াকার বাউন্সি পিচেই চলবে ভারতের প্রধান প্রস্তুতি। অস্ট্রেলিয়ার মাঠ বরাবরই পেসারদের জন্য স্বর্গরাজ্য। সেজন্যই পার্থকেই বেছে নিয়েছে ভারতীয় শিবির।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে খুবই খাপার পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। গ্রুপ পর্বই টপকাতে পারেনি তারা। এরপরই অবশ্য খোলনলচে বদলে গিয়েছে টিম ইন্ডিয়ার। ভারতীয় দলের কোচের দায়িত্বে এসেছেন রাহুল দ্রাবিড়। একইসঙ্গে বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর সেই দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। সেই থেকেই শুরু হয়েছিল ভারতের টি টোয়েন্টি দল তৈরি করার প্রস্তুতি। চলছিলনানান পরীক্ষা নীরিক্ষাও।  অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে কোনওরকম ঝুঁকিই নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আগামী ৫ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবে টিম ইন্ডিয়া

আগামী অক্টোবরেই শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অবশ্য অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। যদিও কয়েকদিন আগেই বিসিসিআইয়ের কাছে আরও কয়েকটি বাড়তি প্রস্তুতি ম্যাচ খেলার আবেদন জানিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সেই আবেদনে সাড়া দিয়েছেন বিসিসিআই কর্তারা। নির্ধারিত দিনের প্রায় ৫ দিন আগেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া।

এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ই জানিয়েছেন, বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় আড়াই সপ্তাহ আগে তারা অস্ট্রেলিয়ায় পৌঁছবে। তারা পার্থেই এবার প্রস্তুতি সারবে। সেখানেই ভারতীয় দল নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে। এছাড়াও আমরা কয়েকটি দলের সঙ্গে কথা বলছি, যারা আইসিসির প্রস্তুতি ম্যাচের বাইরেও খেলবে আমাদের সঙ্গে। আগামী ৫ অক্টোবরই ভারতীয় টি টোয়েন্টি দল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে।

সদ্য সমাপ্ত হওয়া এবারের এশিয়া কাপে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। শুরুটা ভাল করলেও, এশিয়া কাপের সুপার ফোরেই থেমেছিল ভারতের দৌড়। পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল।

এবারের বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে ভারতীয় দল। কোনওরকম ঝুঁকি যে টিম ইন্ডিয়া নিতে চাইছে না তা বলাই বাহুল্য।

close whatsapp