বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পিচ ও পরিবেশের সঙ্গেই মানিয়ে নেওয়ার লক্ষ্যে সূর্যকুমার যাদব
আপডেট করা - Oct 9, 2022 8:12 pm

দেশের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলের এই মুহূর্তে অন্যতম তারকা ক্রিকেটার তিনি। বিশ্বকাপের দলেও যে সূর্যকুনার যাদবকে নিয়ে ভারতীয় সমর্থক থেকে টিম ম্যানেজমেন্ট য়তেষ্ট আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না। গত শুক্রবার তেকেই প্রস্তুতি ম্যাচে নেমে পড়েছে ভারতীয় দল। দীর্ঘদিন ধরেই দেশের জার্সিতে এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন সূর্যকুমার যাদব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার সুধুই দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।
ভারতের হয়ে দেশের জার্সিতে নানান ভাল ইনিংস উপহার দিয়েছেন তিনি। বিশ্বকাপের মঞ্চেও সেই ধারাই অব্যহত রাখতে মরিয়া হয়ে রয়েছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার পিচ মানেই তো পেসারদের জন্য স্বর্গরাজ্য। সেইসঙ্গে ব্যাটারদের দিকে ধেয়ে আসতে পারে বিধ্বংসী সব বাউন্সার। সেই কারণে পার্থকেই প্রস্তুতির জন্য বেছে নিয়েছে ভারতীয় দল। সেখানেই পিচের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে খুব একটা সময় নষ্ট করতে নারাজ হয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার।
এশিয়া কাপে সেভাবে সফল হতে পারেননি সূর্যকুমার যাদব
শনিবারই গোটা দলের সঙ্গে নেটে নেমে পড়েছিলেন তিনি। পিচ হাল্কা স্লো থাকলেও, বিশ্বকাপে যে তাদের বড়সড় বাউন্সের ধাক্কা সামলাতে হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রথম দিন থেকে সূর্যকুমারের নজর রয়েছে সেই দিকেই। সেই কতা মাথায় রেখেই চলছে তাঁর প্রস্তুতিও। আর প্রথম প্রস্তুতি শেষে খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন সূর্যকুমার যাদব।
এই প্রসঙ্গে সূর্যকুমার যাদব জানিয়েছেন, এখানে আসার জন্য আমি মুখিয়ে ছিলাম এবং প্রথম নেট সেশনে নামার জন্যও যথেষ্ট উচ্ছ্বসিত হয়েছিলাম আমি। মাঠে গিয়ে কখনও হেঁটে তো কখনও দৌঁড়ে মাঠের অবস্থা বোঝার চেষ্টা করেছি। পিচ কেমন সেটা বোঝাই হল প্রধান লক্ষ্য। আমি এখানে অনুভব করতে চেয়েছি যে পিচ কেমন এবং এখানে কতটা বাউন্স রয়েছে।
এশিয়া কাপে একটি ম্যাচ বাদদিলে কোনও ম্যাচেই সূর্যকুমার যাদব সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি। সেই কথা মাথায় রেখেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মঞ্চে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার মাটিতে নেমেই শুরু করে দিয়েছেন জোর কদমে প্রস্তুতি। দেশের জার্সিতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
কিন্তু এটা অস্ট্রেলিয়া। বিশ্বকাপে নামার আগে অস্ট্রেলিয়ার পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন সূর্যকুমার যাদবের প্রধান লক্ষ্য। বিশ্বকাপে তাঁর সাফল্যের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।