বোলারদের ব্যর্থতায় বিরাট রান করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের, বিশ্বকাপের আগে বাড়ছে চিন্তা
আপডেট করা - Sep 20, 2022 10:58 pm

হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত রানের পাহাড় গড়ে তুললেও, অস্ট্রেলিয়াকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না।ভারতীয়বোলারদের খারাপ বোলিংয়ের জেরে ব্যর্থ হল হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের লড়াই। ক্যামেরণ গ্রীণের দুর্ধর্ষ ব্যাটিং এবং শেষ মুহূর্তে ম্যথু ওয়েড ও অভিষেক হওয়া টিম ডেভিডের হাত ধরে ভারতের বিরুদ্ধে জয় দিয়েই যাত্রা শুরু কর টিম ইন্ডিয়া। ৪ বলে বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। সেইসঙ্গে বিশ্বকাপের আগে ভারতীয় দলের কিন্তু বেশ কয়েকটা জায়গা নিয়ে চিন্তা রয়েই গেল।
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজটাই ভারতের প্রধান প্রস্তুতিপর্ব। এই ছয় ম্যাচেই নিজেদের টিম কম্বিনেশন দেখে নিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানে অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ হারের পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা কিন্ত অনেকটাই বাড়ল। বিশেষ করে ২০৮ রান হাতে নিয়ে নামার পরও যখন ম্যাচ হারতে হচ্ছে, সেই মুহূর্তে দলের বোলিং নিয়ে যে একটা প্রস্ন রয়েই য়ায় তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
মোহালীতে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া
টস জিতে এদিন ভারতীয় দলকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। যদিও হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স এদিন অসাধারম ছিল। সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার হাত ধরেই ভারতীয় দল এদিন ব্যাট হাতে ঘুরে দাঁড়াচে পেরেছিল। একসময় যে ভারতীয় দলের রান ১৫০ টপকাতে পারবে কিনা সন্দেহ ছিল। কিন্তু ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া এদিন ছিলেন বিধ্বংসী মেজাজে।
Things went right down to the wire but it's Australia who won the first #INDvAUS T20I.#TeamIndia will look to bounce back in the second T20I.
Scorecard 👉 https://t.co/ZYG17eC71l pic.twitter.com/PvxtKxhpav
— BCCI (@BCCI) September 20, 2022
That's twice now in the space of a few months that India has scored over 200 runs at home and lost a T20I:
v Australia after scoring 208/6
v South Africa after scoring 211/4#INDvsAUS #Cricket— Saj Sadiq (@SajSadiqCricket) September 20, 2022
A hard day at the field as 🇦🇺 chase it down despite Axar's resistance 🙁
We fight and rebuild 💪#OneFamily #INDvAUS @BCCI @ImRo45 @akshar2026 pic.twitter.com/T7gfS4pGiT
— Mumbai Indians (@mipaltan) September 20, 2022
And our death bowling is exposed again! High time we introspect and correct why are we succumbing under pressure so often. #INDvsAUS
— Amit Mishra (@MishiAmit) September 20, 2022
Australia complete a terrific run chase in Mohali to go 1-0 up in the series 👏🏻#INDvAUS | 📝 Scorecard: https://t.co/Afs4NOJP1W pic.twitter.com/5ijuFzoZJF
— ICC (@ICC) September 20, 2022
Bumrah is the only one who isn’t playing here. The rest have all been taken to the cleaners #INDvsAUS #Mohali
— Vikrant Gupta (@vikrantgupta73) September 20, 2022
লোকেশ রাহুল এদিন ৫৫ রান করেছেন। সূর্যকুমার যাদব ২৫ বলে ৪৬ রান। এরপর গোটা মাঠ জুড়ে শুধুই ছিল হার্দিক পান্ডিয়ার দাপট। ৩০ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তাঁর গোটা ইনিংস জুড়ে শুধুই এদিন চার ও ছয়ের বন্যা। হার্দিকের হাত ধরেই ২০৮ রানে পৌঁছয় এদিন ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছে তখন ভারতীয় দল। বোলারদের দিকেই সেই সময় তাকিয়েছিল সকলে।
Big and important win for Aus, missing four key players. Disappointing performance by India. Bumrah sorely missed, but to lose from a winning position in 3 out of 4 matches including the Asia Cup shows up worrying lack of mental toughness and nervousness
— Cricketwallah (@cricketwallah) September 20, 2022
India's pace bowling attack looks so miserable without Bumrah..#INDvAUS
— Prasenjiit Dey (@CricPrasen) September 20, 2022
India's death overs bowling problems highlighted again. I suspect Rohit Sharma was searching for bowlers too early. Bumrah alone cannot fill this hole.
— Harsha Bhogle (@bhogleharsha) September 20, 2022
Australia pull off a great chase to come out on top in a run fest in the series opener.
Looking forward to the second game on Friday to level the series. 🙌🏻#PlayBold #INDvAUS #TeamIndia pic.twitter.com/EEjU1Upeyw
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 20, 2022
41 fours and 22 sixes in the game. proper T20.#INDvsAUS
— Gaurav Kalra (@gauravkalra75) September 20, 2022
জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েই এদিন বোলিং বিভাগ সাজিয়েছিল ভারতীয় দল। এশিয়া কাপের পর এদিনও চিত্রটা বদলালো না। ভুবনেশ্বর কুমার থেকে যুজবেন্দ্র চাহালরা এদিন চূড়ান্ত ব্যর্থ। ৪ ওভারে ৫২ রান দিয়েছেন একাই ভুবনেশ্বর কুমার। হর্ষস পটেল দিয়েছেন ৪ ওভারে ৪৯ রান এবং যুজবেন্দ্র চাহাল দিয়েছেন ৩ ওভার ২ বলে ৪২ রান। আর তাতেই এদিন ভারতীয় দলের হারের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল।
এরপর ব্যাট হাতে ক্যামেরন গ্রীণের ঝোড়ো ৬১ রানের ইনিংস। আর শেষের দিকে বাকটা সামনে দেন ম্যাথু ওয়েড। চার উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।