বিশ্বকাপের আগে বোর্ডের কাছে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচের আবেদন রাহুল দ্রাবিড়ের
আপডেট করা - Sep 20, 2022 3:15 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। গতবারের ফলাফল ভুলে এবারের বিশ্বকাপের মঞ্চেই ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। আর সেজন্যই ভাকতীয় দলের কোচ প্রস্তুতিতে কোনওরকমের খামতি রাখতে নারাজ। সেজন্যই টি টোয়েন্টি বিশ্বকাপের ম়ঞ্চে নামার আগে আরও কয়েকটি বাড়তি প্রস্তুতি ম্যাচ খেলার আবেদন বিসিসিআইয়ের কাছে করলেন কোচ রাহুল দ্রাবিড়। শোনাযাচ্ছে নির্ধারিতদিনের থেকে চার দিন আগেই নাকি এবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে ভারতীয় দল।
সদ্য শেষ হয়েছে এশিয়া কাপ। সেখানে কিন্তু আসা জাগালেও শেষপর্যন্ত ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে ভারতীয় দলকে। যদিও সেসব নিয়ে এখন টিম ইন্ডিয়া একেবরেই ভাবতে নারাজ। সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেদিকেই এখন নজর রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সেইজন্যই এবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় বোর্ডের কাছে আরও বেশী প্রস্তুতি ম্যাচ খেলানোর আবেদন জানিয়েছেন রাহুল দ্রাবিড়। সেইসঙ্গে শোনাযাচ্ছে নির্ধারিত দিনের আগেই নাকি অস্ট্রেলিয়ার উদ্দেশে ভারতীয় দল রওনা দিতে চলেছে।
আগামী ৫ অক্টোবর রাহুল দ্রাবিড় সহ গোটা দল রওনা দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশে
এশিয়া কাপে ভারতীয় দল ব্যর্ত হলেও, তা নিয়ে এখন ভাবতে নারাজ ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। বরং টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতেই নজর দিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যে মহ্গলবার থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। ঘরের মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপরই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচেরই টি টোয়েন্টিসিরিজে নামবে ভারত। এরপরই অস্ট্রেলিয়ার উদ্দেশেরওনা দেবেন বারতীয়দলের ক্রিকেটাররা।
সেখানে অবশ্য দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় দলের। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুধুমাত্র সেই দুটো প্রস্তুতি ম্যাচ খেলাই সন্তুষ্ট করতে পারছে না রাহুল দ্রাবিড়কে। শোনাযাচ্ছে বিসিসিইয়ের কাছে নাকি আরও বেশ কয়েকচটি প্রস্তুতি ম্যাচ খেলার কতা জানিয়েছেন রাহুল দ্রাবিড়। আগামনী ৯ অক্টোবর বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু রাহুল দ্রাবিড়ের আবেদনের জন্য নাকি আগামী ৫ অক্টোবরই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিতে চলেছে টিম ইন্ডিয়া।
শোনাযাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডও নাকি ইতিমধ্যে অন্যান্য বোর্ডের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন। দুটো প্রস্তুতি ম্যাচ ভারতীয় দল খেলবে। কিন্তু রাহুল দ্রাবিড়ের আবেদনের ভিত্তিতেই অন্যান্য বেশ কয়েকটি বোর্ডের সঙ্গ কথাবার্তাও বলা শুরু করেছে। যদিও এখনই সবকিছু পাকাপাকি হয়বন। তবে রোহিত শর্মারা যে প্রস্তুতি নিয়ে কোনওরকম খামতি রাখতে চাইছে না তা বেশ স্পষ্ট।