টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ঋষভ পন্থকে রাখায় সায় নেই ওয়াসিম জাফরের
আপডেট করা - Sep 20, 2022 2:12 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন।তার আগেই অবশ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে দলের কম্বিনেশন গড়াই এখন প্রধান লক্ষ্য ভারতীয়টিম ম্যানেজমেন্টের। আর সেই উদ্দেশ্যেই ভারতের দল নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন ওয়াসিম জাফর। তাঁর মতে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ঋষভ পন্থকে না নেওয়ার উচিত্। ঋষভ পন্থের পারফরম্যান্স দেখেই এমন পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।
সম্প্রতি টি টোয়েন্টি ফর্ম্যাটে ঋষভ পন্থ সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। ঘরের মাঠেদক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মঞ্চ। প্রতিটি জায়গাতেই ব্যাটহাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ঋষভ পন্থ। এমনটা দেখার পরই ঋষভ পন্থকে বাইরে রেখেই ভারতীয় দল সাজানোর পরামর্শ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে এবারের ভারতীয় দলে ঋষভ পন্থের থেকে এগিয়ে রয়েছেন দীনেশ কার্তিক।
এবারের এশিয়া কাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ
অস্ট্রলিয়ার মাটিতে এবার বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। গত সপ্তাহের সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় দল। সেখানেই ঋষভ পন্থের নাম দেখার পর থেকে শুরু হয়েছিল জল্পনা, সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছিল। ঋষভ পন্থকে কিন্তু ভারতীয় দলে নেওয়ার পক্ষপাতী নন প্রাক্তন তারকা ক্রিকেটার ওয়াসিম জাফরও। তাঁর মতে সম্প্রতি ঋষভ পন্থের যে পারফরম্যান্স তাতে বিশ্বকাপের দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা বেশী ছিল না।
এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে ওয়াসিম জাফর জানিয়েছেন, “ভারতীয় দলকেই একটা বিচার বিবেচনা করতে হবে যে তারা প্রথম ছয়ে ঋষভ পন্থকে নাকি দীনেশ কার্তিককে খেলাতে চায়। দীনেশ কার্তিক কিন্তু আইপিএল থেকে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ঋষভ পন্থ ভারতীয় দলের চার অথবা পাঁচ নম্বর পজিশনে একেবারেই যোগ্য নন। আমার মতে বিশ্বকাপের মতো মঞ্চে ঋষভ পন্থকে না রাখাটাই সবচেয়ে ভাল হত”।
সদ্য শেষ হয়েছে এবারের এশিয়া কাপ। সেখানে শুরুটা ভারতীয় দল ভালভাবে করলেও, শেষটা কিন্তু একেবারেই ভাল হয়নি। সুপার ফোরের মঞ্চে পাকিস্তান ও শ্রীলঙ্কা পরপর দুই দলের কাছে হেরে এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। সেখানে ভারতীয় স্কোয়াডে দীনেশ কার্তিক থাকলেও, ঋষভ পন্থকেই বেশী ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু ঋষভ পন্থ চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে। কোনও ম্যাচেই ২০ রানের গন্ডী টপকাতে পারেননি তিনি। এমনটা দেখার পর থেকেই ঋষভ পন্থকে ভারতীয় দলে না রাখার কথা বলতে শোনাযাচ্ছে ওয়াসিম জাফরের মুখে।